সার্ভার হ্যাক করে জন্মনিবন্ধন, পেয়েছে রোহিঙ্গারাও
, ১৩ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ তাসি, ১৩৯০ শামসী সন, ৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২২ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের জন্ম নিবন্ধন সার্ভার আইডি হ্যাক করে ছয়টি ওয়ার্ডে ৬৮০টি ভুয়া জন্মনিবন্ধন ইস্যুর তথ্য পাওয়া গেছে। জন্মনিবন্ধন জালিয়াতির সঙ্গে জড়িত সন্দেহে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট ইতোমধ্যে ছয় জনকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ বলছে, এই ঘটনায় একাধিক হ্যাকার চক্র কাজ করেছে। প্রতিটি চক্রে ৩০ থেকে ১০০ জন পর্যন্ত সদস্য রয়েছে। তারা টাকার বিনিময়ে মানুষকে অবৈধভাবে জন্ম নিবন্ধন পাইয়ে দিচ্ছে। জন্ম নিবন্ধন সনদ পেয়েছে মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গারাও। এর মাধ্যমে এসব রোহিঙ্গারা পেয়েছেন এনআইডি এবং বাংলাদেশি পাসপোর্ট। তবে এখন পর্যন্ত কতজন রোহিঙ্গা এসব ভুয়া জন্মনিবন্ধন পেয়েছে তা নিশ্চিত করে বলতে পারছেন না তদন্তকারী সংস্থা কাউন্টার টেরোরিজম ইউনিট।
গত ২৩ জানুয়ারি চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের চার সদস্যকে গ্রেফতারের পর চাঞ্চল্যকর এই তথ্য পাওয়া গেছে। তাদের কাছ থেকে চারটি সিপিইউ, তিনটি মনিটর, একটি স্ক্যানার, প্রিন্টার ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এদিকে, ২৫ জানুয়ারি রাতে এ চক্রের আরও দুজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। এর মধ্যে একজনের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় রাকিব হোসেন ওরফে হিমেল (২৭) নামে এক কম্পিউটার দোকানিকে।
জানুয়ারির ১৫ দিনে চসিকের ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর, ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড, ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ড ও ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে নয়বার আইডি হ্যাক করে ৬৮০টি জন্মনিবন্ধন সনদ ইস্যু করেছে চক্রটি। হ্যাকারদের কবলে পড়া এই ছয়টি ওয়ার্ডে বর্তমানে জন্ম নিবন্ধন সনদ ইস্যু সাময়িক বন্ধ রাখা হয়েছে।
সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ডা. মুহম্মদ মঞ্জুর মোর্শেদ জানান, গত ৮ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৮ নম্বর (বন্দর) ওয়ার্ডের সার্ভার থেকে ৪০টি, ৯ জানুয়ারি ১৩ নম্বর ওয়ার্ড (পাহাড়তলী) সার্ভার থেকে ১০টি এবং ২১ জানুয়ারি ৪০ নম্বর ওয়ার্ড (পতেঙ্গা) সার্ভার হ্যাক করে ৮৪টি জন্ম নিবন্ধন তৈরি করে চক্রটি। বিষয়টি সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে সাধারণ ডায়েরি করার পর আমাদের নজরে আসে। বিষয়টি তদন্ত করে প্রাথমিকভাবে এই চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা এর সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












