‘সার্ক মৃত নয়, হাসিনার সময়ও পাকিস্তানের সাথে প্রতিরক্ষা পর্যায়ের যোগাযোগ ছিল’
নিজস্ব প্রতিবেদক:
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেছেন, বাংলাদেশে ভারতের আরো বিনিয়োগ করা উচিত, তবে তার চেয়েও বেশি, আমাদের সমাজ নিয়ে কথা বলা শুরু করা উচিত।
ভারতীয় মিডিয়াকে এক সাক্ষাৎকারে বাংলাদেশী রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মাটি কখনোই ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হবে না, সীমান্ত রাতারাতি নরম হবে না। জোয়ারের পর পলি পড়ার মতো পরিস্থিতি স্থির হতে দিন এবং ‘সার্ক মৃত নয়’। তিনি এও বলেন, ‘হাসিনার সময়েও পাকিস্তানের সাথে প্রতিরক্ষা পর্যায়ের যোগাযোগ ছিল।
সাক্ষাৎকারে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ভারতকে আশ্বস্ত করেছে যে, বাংলাদেশী ভূখ- ভারতবিরোধী কার্যকলাপের ঘাঁটি হিসেবে কাজ করবে না, পাকিস্তানি বা চীনা প্রভাব সম্পর্কে কোনো উদ্বেগ তিনি উড়িয়ে দিয়ে বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক পারস্পরিক বিশ্বাস, অভিন্ন অর্থনৈতিক স্বার্থ এবং গভীর সাংস্কৃতিক সংযোগের ওপর প্রতিষ্ঠিত। তিনি দুই দেশের সম্পর্ককে কয়েক দশক পুরনো সম্পর্ক হিসেবে বর্ণনা করেছেন।
তিনি সার্কের ভবিষ্যৎ সম্পর্কেও আশাবাদী এবং বলেন, সার্ক এখনো মৃত নয়। উন্নয়ন তহবিল এখনো সক্রিয় এবং আঞ্চলিক প্রকল্পগুলো নীরবে এগিয়ে চলেছে। প্রতিষ্ঠানগুলো কাজ করছে, এমনকি রাজনীতি না থাকলেও।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।