সারা বছরই মিলবে আম-কাঁঠাল -কৃষি সচিব
চাল উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে। নিকট ভবিষ্যতে ফল উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ হবে।
আগামী পাঁচ বছর পর আম ও কাঁঠাল ৩৬৫ দিনই পাওয়া যাবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
সচিব বলেন, চাল উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে। নিকট ভবিষ্যতে ফল উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ হবে। আগামী পাঁচ বছর পর আম ও কাঁঠাল ৩৬৫ দিনই পাওয়া যাবে। সে লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সততা ও সাহসিকতার প্রশংসা করে কৃষি সচিব আরও বলেন, কৃষি মন্ত্রণালয় সম্পর্কে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের অধিক দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকরা সব সময় গঠনমূলক সমালোচনা ও তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশন করে থাকে। তারা দেশকে এগিয়ে নিতে কৃষির উন্নয়নে আরও ভূমিকা রাখবে বলে আশা করেন ওয়াহিদা আক্তার।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।