সারা দেশে হচ্ছে আরও ১৯৬ খাদ্য গুদাম
, ০৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯১ শামসী সন , ২৬ জুলাই, ২০২৩ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সরকার আরও ১৯৬টি খাদ্য গুদাম নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। তিনটি সিটি করপোরেশনসহ দেশের আটটি বিভাগের ৫৩ জেলার ১৩১ উপজেলায় এসব খাদ্য গুদাম নির্মাণে সরকারের মোট ব্যয় হবে ৮১৪ কোটি ৫০ লাখ টাকা। ২০২৬ সালের মধ্যে এসব খাদ্য গুদাম নির্মাণ করবে খাদ্য অধিদফতর। খাদ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, সরকার টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চায়। এ জন্যই নতুন খাদ্য গুদাম নির্মাণের মাধ্যমে খাদ্যশস্য স্টোরেজ ক্যাপাসিটি আরও ১ লাখ ৩৮ হাজার মেট্রিক টন বাড়াতে চায়। কৃষকদের উৎপাদিত খাদ্যশস্যের ন্যায্য মূল্য প্রদান নিশ্চিত করে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন চ্যানেলে (ওএমএস, ভিজিডি, খাদ্যবান্ধব কর্মসূচি ইত্যাদি) জনগণের কাছে খাদ্যশস্য যথাসময়ে পৌঁছানোর লক্ষ্যেই সরকার এসব খাদ্য গুদাম নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
সূত্র জানায়, এ লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এরমধ্যেই ‘দেশের বিভিন্ন কৌশলগত স্থানে নতুন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া ৮১৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি গত ১৮ জুলাই অনুষ্ঠিত সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদন করেছে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় ১ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন ৮০টি এবং ৫০০ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন ১১৬টিসহ মোট ১৯৬টি খাদ্য গুদাম নির্মাণ করা হবে। এসব গুদামের জন্য অফিস কাম ডরমেটোরি ভবন ও আরসিসি সংযোগ রাস্তা নির্মাণ করা হবে। এ জন্য তিন একর জমি অধিগ্রহণ করা হবে। গুদামগুলোর নিরাপত্তার জন্য ১৯৬ সেট সিসি ক্যামেরা স্থাপন করা হবে। ১৬ সেট কনভেয়ার বেল্ট সিস্টেম স্থাপন ও ৫০টি ময়েশ্চার স্ট্যাবিলাইজার স্থাপন করা হবে। এছাড়াও ৫০টি এয়ার-টাইড স্মার্টডোর, ২ হাজার ১২০ সেট মেকানিক্যাল ভেন্টিলেশন স্থাপন করা হবে।
এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী মান্নান বলেন, সরকার টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চায়। প্রকল্পটির আওতায় নতুন ১৯৬টি খাদ্য গুদাম নির্মাণের মাধ্যমে খাদ্যশস্য স্টোরেজ ক্যাপাসিটি ১ লাখ ৩৮ লাখ মেট্রিক টন বাড়বে। এর ফলে কৃষকদের উৎপাদিত খাদ্যশস্যের ন্যায্যমূল্য প্রদান নিশ্চিত হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমেরিকার সাথে বোয়িং কেনার চুক্তি বাতিল করতে হবে
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের সামরিক যান ধ্বংসের আরও একটি প্রামাণ্যচিত্র প্রকাশ
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুরবানির আগে মসলার দাম ঊর্ধ্বমুখী
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, তলিয়ে গেছে চরের ফসল
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি আশাব্যঞ্জক
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের জন্য ৬ স্থলপথ খুলে পাকিস্তানের কৌশলগত বার্তা
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারত থেকে গরু আমদানির ‘অনুমতিপত্র’ ভুয়া
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরাইলের ‘প্রযুক্তির মেরুদ-’ ভেঙে দিয়েছে ইরান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












