ইমরান খানকে গ্রেপ্তারের নির্দেশ নির্বাচন কমিশনের
, ০৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯১ শামসী সন , ২৬ জুলাই, ২০২৩ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করার জন্য ইসলামাবাদের আইজি-কে নির্দেশ নির্বাচন কমিশনের।
কমিশন জানিয়ে দিয়েছে, ইমরান যেন জামিন না পান, এমন ধারায় তাকে গ্রেপ্তার করতে হবে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ইমরানকে তাদের সামনে হাজির করার নির্দেশও দেয়া হয়েছে। নির্বাচন কমিশনকে অবমাননার জন্যই এই নির্দেশ।
পাকিস্তান নির্বাচন কমিশনের চার সদস্যের বেঞ্চ জানিয়েছে, বলা সত্ত্বেও ইমরান কমিশনের সামনে আসেননি। তাই ইমরানকে গ্রেপ্তার করে তাদের সামনে হাজির করার নির্দেশ জারি করা হয়েছে।
কমিশনের অভিযোগ, ইমরান ও তার দলের দুই নেতা মুখ্য নির্বাচন কমিশনার এবং কমিশনের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য ও ভয়ংকর অভিযোগ করেছেন।
গত সোমবারই সুপ্রিম কোর্টে ইমরান একটি মামলায় জামিন পেয়েছেন। প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর ইমরানের বিরুদ্ধে ১৫০টিরও বেশি মামলা হয়েছে।
ইমরানের দল পিটিআইয়ের তরফে জানানো হয়েছে, সোমবার নির্বাচন কমিশনের নোটিশ ইমরানের লাহোরের বাড়িতে তার এই আইনজীবী গ্রহণ করেন। সেখানে ২৫ তারিখ কমিশনের সামনে হাজির থাকার নির্দেশ দেয়া হয়েছে। ইমরানও সেখানে উপস্থিত থাকবেন।
নির্বাচন কমিশনের নির্দেশের পরই ইমরান ইউটিউবের মাধ্যমে তার সমর্থকদের বলেন, তিনি জেলে যাওয়ার জন্য তৈরি আছেন। পাকিস্তানের মিডিয়ার নিয়ন্ত্রক সংস্থা টেলিভিশনে ইমরানের ভাষণ সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। ইমরান বলেছেন, ''মিডিয়া এখন সরকারের নিয়ন্ত্রণে। ওরা এখন সব চ্যানেলকে সরকারি চ্যানেলে পরিণত করেছে।''
ইমরান বলেছেন, তার বিরুদ্ধে যত মামলা দায়ের করা হয়েছে, সব মিথ্যা ও ভুয়া। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ তাকে জেলে পাঠাতে বদ্ধপরিকর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমেরিকার সাথে বোয়িং কেনার চুক্তি বাতিল করতে হবে
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের সামরিক যান ধ্বংসের আরও একটি প্রামাণ্যচিত্র প্রকাশ
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুরবানির আগে মসলার দাম ঊর্ধ্বমুখী
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, তলিয়ে গেছে চরের ফসল
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি আশাব্যঞ্জক
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের জন্য ৬ স্থলপথ খুলে পাকিস্তানের কৌশলগত বার্তা
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারত থেকে গরু আমদানির ‘অনুমতিপত্র’ ভুয়া
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরাইলের ‘প্রযুক্তির মেরুদ-’ ভেঙে দিয়েছে ইরান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)