সারা দেশে বাড়বে তাপমাত্রা, দু-এক জায়গায় বৃষ্টির আভাস
আল ইহসান ডেস্ক:
সারা দেশে তাপমাত্রা বৃদ্ধির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া আট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
আজ রোববারের পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসময়ের তাপমাত্রা সম্পর্কে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসময়ের তাপমাত্রা সম্পর্কে বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।