সারাদেশে অপারেশন ডেভিল হান্টে আরও ৩৮৯ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
গতকাল রোববার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, অপারেশন ডেভিল হান্টে ৩৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এ বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে শনিবার থেকে রোববার পর্যন্ত এক হাজার ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অপারেশন ডেভিল হান্টে একটি দেশীয় পাইপ গান ও দেশীয় কুড়াল উদ্ধার করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ‘ডেভিল হান্ট’ বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার অভিযানকে বোঝানো হচ্ছে। অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান, যা ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।