সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
, ০৬ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ আশির, ১৩৯৩ শামসী সন , ২৬ মার্চ, ২০২৬ খ্রি:, ১২ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার রোধে একটি প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পলিসি ও স্ট্র্যাটেজি; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়) জাহেদ উর রহমান।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
জাহেদ উর রহমান বলেন, আমি সামাজিক মাধ্যমের একটি নতুন ফেনোমেননের কথা বলি, যেটা আমার কাছে খুবই অ্যালার্মিং মনে হয়। আমি বিশ^াস করি, আপনারা এটার সঙ্গে একমত হবেন। প্রতিষ্ঠিত কোনো নিউজ মিডিয়ার মতো লোগো তৈরি করে, দূর থেকে দেখতে ওই মিডিয়ার লোগোর মতো মনে হয়-এমন ভিন্ন নামে কিছু নিউজ দেওয়া হয়, যা এক ধরনের স্যাটায়ার।
তিনি বলেন, এটা মারাত্মকভাবে ডিসইনফরমেশন ছড়াচ্ছে। আপনারা খেয়াল করেছেন বলে আশা করি। সুতরাং আমি মনে করি, আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা কাজ করতে পারব এবং আপনারা আমাদের সঙ্গে একমত হবেন। কেউ স্যাটায়ার করতেই পারে, কিন্তু সেই স্যাটায়ারের লুক কোনো প্রতিষ্ঠিত মিডিয়ার মতো হওয়া উচিত নয়। আমার কাছে এটি একটি অপরাধ বলে মনে হয়। আমরা বিষয়টি নিয়ে কাজ করতে চাই এবং খুব দ্রুত এটাকে একটি কাঠামোর মধ্যে আনব।
তিনি আরও বলেন, ‘আমি অনেককে দেখেছি এগুলোকে রেফার করে কথা বলছেন, শেয়ার করছেন-এমনকি সচেতন মানুষও। আসলে ডিসইনফরমেশন মোকাবিলার জন্য কয়েকটি কাজ রয়েছে-ডিসইনফরমেশন শনাক্ত করা, সেটিকে ডিবাঙ্ক করা এবং তা প্রচার করা।’
উপদেষ্টা বলেন, আমরা সোশ্যাল মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য একটি প্রকল্প তৈরি করেছি। প্রকল্পটির নাম ‘নিউ মিডিয়ার সর্বোত্তম ব্যবহার ও স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরির মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর-সংস্থার কার্যক্রমের সঙ্গে জনসাধারণের সম্পৃক্ততা জোরদারকরণ’। এই প্রকল্পের মাধ্যমে আমরা তথ্যগুলো প্রচারও করব।
জাহেদ উর রহমান আরও বলেন, আমরা একটি নীতিমালা এবং আইনের অধীনে ডিসইনফরমেশন মোকাবিলা করতে চাই। মোকাবিলা বলতে মানুষকে সচেতন করা যেমন রয়েছে, তেমনি এটি বোঝানোও প্রয়োজন যে এটি অন্যায় এবং একটি অপরাধ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলিম দেশগুলোকে নিয়ে সামরিক জোট গঠনের ডাক ইরানের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)