সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল থাকবে, অপেক্ষা করতে হবে ২০২৬ এর জন্য
আগামী বছর উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হলেও সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল থাকবে। বাজার পরিস্থিতি উন্নতি করার জন্য, বিনিয়োগ বাড়ানোর জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে সরকারকে। মুদ্রানীতি নমনীয় করলে, সুদের হার কমিয়ে দিলে তখন পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। তবে সার্বিকভাবে ২০২৬ এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে।
এসব কথা বলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির।
মাহফুজ কবির বলেন, অস্বস্তির জায়গা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। নভেম্বর মাসে আমরা আশা করেছিলাম যে মূল্যস্ফীতি অনেকটা কমে যাবে এবং বাজারে একটা স্থিতিশীলতা আসবে। কারণ, শীতকালীন শাক-সবজি এবং অন্য খাদ্যপণ্য বাজারে আসবে।
কিন্তু সেটা সুদূরপরাহত। এমনকি নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি ১৩.৮ শতাংশে গিয়ে ঠেকেছে, যা আমরা কল্পনাও করিনি। অর্থাৎ বাজারে এখনো অস্থিতিশীলতা এবং বিশৃঙ্খলা বিরাজ করছে। আমি ধারণা করছি যে ডিসেম্বরে আরেক দফা মূল্যস্ফীতির চাপ থাকবে।
সংস্কার কিছু চলমান, কিছু সামনের দিনগুলোতে নেওয়া হবে। এখনই বলার কোনো উপায় নেই যে কাজ কেমন হলো বা কেমন হচ্ছে। কিছু কাজ চলমান যেমন: ব্যাংকখাতের কিছু কিছু জায়গায় পরিবর্তন আসছে। যেসব ব্যাংকের তারল্য সংকট ছিল তাদের ২২ হাজার কোটি টাকা ছাপিয়ে তারল্য সহায়তা দেওয়া হয়েছে। একইসঙ্গে পাচার করা অর্থ ফেরত আনার জন্য কিছু কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যদিও টাকা ফেরত আসেনি।
একদিকে কিছু কিছু সংস্কারকাজ চলছে, অন্যদিকে অস্বস্তিও আছে। সবমিলিয়ে একটা মিশ্র পরিস্থিতি আমি বলব।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।