পদোন্নতি দ্বন্দ্বে ২৬টি ক্যাডারের কর্মকর্তারা, দাবি না মানলে মহাসমাবেশ
সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশন কিছু সুপারিশ প্রকাশ করার পর বিসিএস প্রশাসন ক্যাডার ও অন্যান্য ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। দ্বন্দ্ব মূলত তাদের ব্যক্তিগত সুযোগ-সুবিধা সংক্রান্ত, এতে জনস্বার্থ অনুপস্থিত।
এখন পর্যন্ত ২৫টি ক্যাডারের কর্মকর্তারা গোলটেবিল বৈঠক করেছেন, সংবাদ সম্মেলন করেছেন, 'কলম বিরতি' কর্মসূচি পালন করেছেন এবং গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার)মানববন্ধন করার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি, দাবি আদায় না হলে ৪ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করার হুমকিও দিয়েছেন।
অন্যদিকে গত রোববার বিসিএস প্রশাসন ক্যাডারের কয়েকশ কর্মকর্তা সচিবালয়ে একত্রিত হয়ে জনপ্রশাসন সচিবের দপ্তরে একটি স্মারকলিপি জমা দেন।
সাবেক অতিরিক্ত সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া কর্মকর্তাদের সাম্প্রতিক এসব কর্মকা-ের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, 'ক্যাডার কর্মকর্তারা যা করছেন, তা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। ব্যক্তিগত সুবিধা আদায়ে তারা যদি ট্রেড ইউনিয়নের মতো আচরণ করেন, তাহলে জাতি তাদের কাছ থেকে কী আশা করতে পারে?'
তিনি বলেন, 'ক্যাডার কর্মকর্তারা রাষ্ট্রের অন্যতম সুবিধাভোগী ও দায়িত্বশীল কর্মকর্তা। তারা যদি এভাবে প্রতিবাদ করে, গণসমাবেশের হুমকি দেয়, এ ধরনের আন্দোলনে জড়িয়ে পরে, তাহলে জনগণ ও নিম্নপদস্থ কর্মচারীরা কী শিক্ষা পাবে?'
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।