সামরিক ঘাঁটি নিয়ে রাশিয়ার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর সিরিয়ার
, ২৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১১ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত দুটি কৌশলগত সামরিক ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে রাশিয়ার সাথে একটি গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছে সিরিয়া। নতুন এই চুক্তির ফলে ঘাঁটি দুটি রাশিয়ার একক সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহারের সময়সীমা শেষ হতে চলেছে। আগামী তিন মাসের মধ্যে রূপান্তরের এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানানো হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি (অ্যাসোসিয়েটেড প্রেস)।
ঘাঁটিগুলোকে সিরিয়া ও রাশিয়ার যৌথ প্রশিক্ষণকেন্দ্র হিসেবে পরিচালনা করা হবে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন চুক্তি অনুযায়ী লাতাকিয়ার কাছে অবস্থিত হিমেইমিম বিমান ঘাঁটি এবং তারতুস বন্দরের বাণিজ্যিক অংশ সিরিয়ার বেসামরিক প্রশাসনের নিয়ন্ত্রণে চলে আসবে। ইতোমধ্যে সিরিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ লাতাকিয়া বিমানবন্দরের কারিগরি ও পরিচালন সংক্রান্ত কাজ শুরু করেছে। তবে উভয় ঘাঁটির সামরিক অবকাঠামোগুলোকে ‘যৌথ প্রশিক্ষণ ও যোগ্যতা উন্নয়ন কেন্দ্র’ হিসেবে ব্যবহার করা হবে। সিরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে ভূমধ্যসাগরীয় উপকূলে রাশিয়ার সামরিক উপস্থিতির একটি নতুন পুনর্গঠন হিসেবে উল্লেখ করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ১০৮ হামলা
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে নজিরবিহীন দাবানল, চলছে নির্বিচার গ্রেপ্তার
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, রণক্ষেত্র রাঁচি
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্রিটিশ নৌবাহিনীর জাহাজে ড্রোন ক্যামেরা থেকে তথ্য যাচ্ছিল চীনে
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ চীনের, বদলাতে পারে সমীকরণ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র গরমে শুকিয়ে যাচ্ছে ইউরোপের প্রধান নদীগুলো
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম্পত্য কলহ ও মানসিক সংকটে সন্ত্রাসী সেনারা
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদারদের অভিযান আমাদের প্রতিরোধের অঙ্গীকার দুর্বল করতে পারবে না -হামাস
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি আরবের সাথে কূটনীতি ফলপ্রসূ নয়; সামরিক জবাব জরুরি
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মক্কা চুক্তি ইরানের বিরুদ্ধে নয়, জানালো তুরস্ক
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে ইয়েমেনের হামলা
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)