সামনে বড় যুদ্ধ অপেক্ষা করছে আমাদের জন্য -তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত। এখন সামনে বড় একটি যুদ্ধ অপেক্ষা করছে আমাদের জন্য। রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে যে আন্দোলন সংগ্রাম করে আসছে সেগুলো বাস্তবায়নের সময় এসেছে।
তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগেও দুই হাজার মানুষকে হত্যা করেছে। আর ৩০ হাজার মানুষকে রক্তাক্ত করেছে। মানুষের বিভিন্ন রকম সমস্যা রয়েছে এই সমস্যা নিরসনের জন্য প্রয়োজন নির্বাচিত সরকারের। এজন্য নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করতে হবে।
গত সোমবার (৩০ ডিসেম্বর) নীলফামারী সদর উপজেলার দুবাছুড়ি দাখিল মাদরাসা মাঠে সুধী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, সাম্যের বাংলাদেশ গড়তে বিএনপি ৩১ দফা ঘোষণা করেছে। সামনের দিনগুলো হচ্ছে দিনগড়ার। এই দেশকে গড়তে হলে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।