সামনে নির্বাচন, মাঠ প্রশাসন গোছাচ্ছে সরকার
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসন গোছানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে মাঠ পর্যায়ের কার্যক্রমে উন্নয়ন এবং দক্ষতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে- জেলা প্রশাসকদের প্রশিক্ষণ, বাজেট বরাদ্দ এবং মাঠ প্রশাসনের কার্যকারিতা বাড়াতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া। নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও মাঠ গোছানোর কাজ এগিয়ে রাখতে চায় সরকার, যাতে কাজটি সহজ হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, মাঠ প্রশাসন গোছানোর জন্য সরকার যেসব পদক্ষেপ নিতে শুরু করেছে সেগুলোর মধ্যে রয়েছে- দক্ষ কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ ও তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, যা তাদের দায়িত্ব পালনে সহায়ক হবে।
এর পরেই রয়েছে বাজেট বরাদ্দ। নির্বাচনকে কেন্দ্র করে প্রয়োজন হবে অতিরিক্ত বাজেট। আগামী নির্বাচন উপলক্ষে সরকার ২০২৫-২৬ অর্থবছরের বাজেটেও বিশেষ বরাদ্দ রেখেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের অনুকূলে বাজেট বরাদ্দ দেওয়া হচ্ছে, যা মাঠ পর্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।
নির্বাচনকে সামনে রেখে মাঠ গোছানোর অংশ হিসেবে রয়েছে উপর মহলের কার্যকর নির্দেশনা। ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মাঠ প্রশাসনের কার্যক্রমের জন্য কিছু কিছু নির্দেশনা দেওয়া হচ্ছে, যা কেন্দ্র ও মাঠ প্রশাসনের মধ্যে সমন্বয় করবে। যদিও এই নির্দেশনা সময় ভেদে পরিবর্তন করা হতে পারে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে দেশে-বিদেশে গ্রহণযোগ্য করতে মাঠ প্রশাসনের কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। এসব পদক্ষেপ উন্নয়নমূলক কাজে গতি আনবে। এসব পদক্ষেপের মাধ্যমে মাঠ প্রশাসনকে আরও শক্তিশালী ও কার্যকর করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র।
খোঁজ নিয়ে জানা গেছে, মাঠ প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচিত হয় জেলা প্রশাসক (ডিসি) পদটি। ডিসি পর্যায়ে আগামী কিছু দিনের মধ্যে কিছু রদবদল করার কথা ভাবছে সরকার। আর নির্বাচনের তফসিল ঘোষণার সময় এ পদে ব্যাপক রদবদল হতে পারে। এ লক্ষ্যে এখন যোগ্য কর্মকর্তা বাছাই (ফিট লিস্ট) করা হচ্ছে। জাতীয় নির্বাচনকে মাথায় রেখেই মূলত মাঠ প্রশাসনে পরিবর্তনের প্রস্তুতি শুরু করেছে সরকার।
জানা গেছে, মাঠ প্রশাসনে বিভাগীয় কমিশনার গুরুত্বপূর্ণ পদ হলেও জেলা প্রশাসনের প্রধান হিসেবে জেলা প্রশাসক সরকারের মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সরকারের যেকোনও সিদ্ধান্ত ডিসিদের মারফত বাস্তবায়ন করা হয়। যে কারণে বিশ্বস্ত, দক্ষ, চৌকস ও সাহসী কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বিবেচনায় আনা হয়। প্রশাসনে বর্তমানে ২৪তম, ২৫তম এবং ২৭তম বিসিএস কর্মকর্তারা ডিসি পদে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ২৪ ও ২৫তম বিসিএসের কর্মকর্তারা গত বিএনপি নেতৃত্বাধীন সরকারের (২০০১-০৬) আমলে চাকরিতে যোগ দিয়েছেন। আর ২৭তম বিসিএসের কর্মকর্তারা চাকরিতে যোগ দিয়েছেন এক-এগারোর পটপরিবর্তনের পর তত্ত¦াবধায়ক সরকারের (২০০৭-০৮) সময়ে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, বর্তমানে ডিসি হিসেবে দায়িত্ব পালনকারী ২৪তম বিসিএস কর্মকর্তাদের প্রত্যাহার করে সেখানে নতুন ডিসি নিয়োগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত আছে। একই সঙ্গে আরও কিছু জেলায়ও পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানিয়েছেন, জেলা প্রশাসক পর্যায়ে পরিবর্তনের প্রক্রিয়া চলছে। যখন যে জেলায় প্রয়োজন হবে সেখানে ডিসি নিয়োগ দেওয়া হবে। সামনে হয়তো ৪-৫ জন ডিসি বদল হতে পারে। এর মধ্যে শরীয়তপুরে নতুন ডিসি নিয়োগ করা হয়েছে। এ ছাড়া বাছাই তালিকা হয়ে গেলে যারা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন তাদের জায়গায় নতুন ডিসি দেওয়া হবে।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।