বাতিল টেন্ডারের পরও ওষুধ কেনার উদ্যোগ -বাজেট ২১৬ কোটি টাকা
, ২১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৭ জুলাই, ২০২৫ খ্রি:, ০২ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
এক বছর ৬ মাস আগে বাতিল হওয়া দরপত্রে গোপনে ২১৬ কোটি টাকার জন্মনিয়ন্ত্রণে ব্যবহৃত খাবার বড়ি কেনার তোড়জোড় শুরু করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। কার্যকর প্রতিযোগিতার অভাবে গত বছর ১৩ মার্চ এই দরপত্র বাতিল হয়। তবে হঠাৎ জেলা-উপজেলা পর্যায়ে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সংকট দেখা দেওয়ায় বাতিল হওয়া দরপত্রের ভিত্তিতে পছন্দের কোম্পানির কাছ থেকে খাবার বড়ি কেনার প্রচেষ্টা চলছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পক্ষ থেকে।
খোঁজ নিয়ে জানা যায়, চলতি মাসের ১০ তারিখে অধিদপ্তরের পক্ষ থেকে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কার্যালয়ে একটি সার সংক্ষেপ পাঠানো হয়। এতে দেখা যায়, বিশেষ কোম্পানিকে কাজ দিতে বাতিল হওয়া দরপত্রের শর্ত শিথিল করা হয়। এমনকি আইনবহির্ভূত অনুমোদনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এর আগে অবৈধভাবে গত বছর ৮ অক্টোবর শর্ত শিথিল করে বাতিল হওয়া দরপত্রে খাবার বড়ি কেনার জন্য প্রস্তাব পাঠায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
এসব খাবার বড়ি আগে বিদেশি অর্থায়নে কেনা হতো। তবে স্বাস্থ্যখাতের অপারেশনাল প্লান বন্ধ হয়ে যাওয়া এবং সেক্টর কর্মসূচির মেয়াদ শেষ হওয়ায় ২১৬ কোটি টাকার খাবার বড়ি কেনার অনুমোদন দেয়নি সরকারি ক্রয় সংক্রান্ত কমিটি। এবার সরকারি টাকা দিয়ে এই বড়ি কেনার জন্য প্রস্তাব পাঠিয়েছে অধিদপ্তর। বিশেষ কোম্পানিকে কাজ দিতে অবৈধভাবে বারবার প্রস্তাব পাঠাচ্ছে অধিদপ্তরের কিছু কর্মকর্তা।
এদিকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, একবার দরপত্র বাতিলের সিদ্ধান্ত হওয়ার পর পুনঃদরপত্র আহ¦ান না করে আগের দরপত্র পুনর্বহালের সুযোগ নেই। এটি আইনবহির্ভূত। পুনঃদরপত্র আহ¦ান ছাড়া আগের দরপত্র নিয়ে টেন্ডার ইভ্যালুয়েশন (দরপত্র পুনর্মূল্যায়ন) কমিটি কোনোভাবেই বৈঠক করতে পারে না।
জাতীয় ক্রয়নীতি ২০০৬-এর ১৯.১ সেকশন অনুযায়ী, টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি ও ক্রয় কমিটি সরবরাহকারীকে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (কার্যাদেশ) না হওয়ার আগ পর্যন্ত যেকোনো প্রয়োজনে দরপত্র বাতিল করার ক্ষমতা রাখে। কিন্তু যদি একবার দরপত্র বাতিল হয়, তাহলে নতুন দরপত্র আহ¦ান ছাড়া আগের দরপত্রে কোনোভাবেই কেনাকাটার সুযোগ নেই। বাতিল হওয়া দরপত্র পুনর্বহালের চেষ্টা করাও বেআইনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












