সামনে কুরবানীর ঈদ, মশলার বাজারে উত্তাপ
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৫, মে, ২০২৪ খ্রি:, ২২ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
কুরবানির ঈদে স্বাভাবিকভাবেই প্রায় সব মুসলিম পরিবারেই গোশত রান্না হয়। ফলে মসলার বাজারে এ সময় বাড়তি চাহিদা থাকে। এই চাহিদাকে পুঁজি করে এরইমধ্যে মসলার বাজারে কারসাজি শুরু করছে ‘অতি মুনাফালোভী’ ব্যবসায়ীরা।
ক্রেতারা বলছেন, ঈদের সময় দাম না বাড়িয়ে দেড় মাস আগেই বাড়ানো হচ্ছে। যাতে কেউ বলতে না পারে ঈদে পণ্যের দাম বাড়ানো হয়েছে। আর তদারকি সংস্থার চাপে মূল্য কমাতে হলেও অতিরিক্ত মুনাফা রেখেই কমাতে পারে। অন্যদিকে বিক্রেতারা জানান, মসলার বাজার আমদানি নির্ভর। ঈদের আগে মশলার আমদানি কমে যাওয়ায় পাইকারি বাজারে মশলার দাম বেড়েছে।
সরেজমিনে রাজধানীর মালিবাগ, হাতিরপুল, রামপুরা কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, এলাচ, জিরা, দারুচিনি, রসুন, সয়াবিন তেল, পেঁয়াজ, হলুদ ও আদাসহ অধিকাংশ মসলার দামই বেড়েছে।
এপ্রিল মাসের শুরুতে ঢাকার বাজারে যে রসুনের কেজি ১৩০ টাকা বিক্রি হয়েছে জুমুয়াবার তা ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। অন্যদিকে এক মাস আগে খুচরা বাজারে যে দেশি আদা ২৫০ টাকায় বিক্রি হয়েছিল তা ৪৫০ টাকা। আর আমদানি করা আদা বিক্রি হচ্ছে ২৪০-২৫০ টাকা; যা এক মাস আগে ২২০ টাকা ছিল।
বাজারে বেড়েছে মসলার গুরুত্বপূর্ণ আরেক অনুসঙ্গ জিরার দামও। রোজার ঈদের আগে যে জিরা প্রতি কেজি ৬০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হয়েছে, তা বিক্রি হচ্ছে ৬৮০ থেকে ৮৫০ টাকায়।
দাম বাড়ার দৌড়ে পিছিয়ে নেই লবঙ্গ-এলাচ-দারুচিনিও। এ দিন প্রতিকেজি লবঙ্গ ১৬৮০ থেকে ১৯০০ টাকা, এলাচ ৩০০০ থেকে ৩৮০০ টাকা, দারুচিনি ৫০০ থেকে ৬০০ টাকা দরে বিক্রি হতে দেখা যায়।
অন্যদিকে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা, যা এক মাস আগেও ৬০ টাকা ছিল। প্রতি কেজি দেশি রসুন বিক্রি হচ্ছে ২০০ টাকা, যা এক মাস আগে ১৩০ টাকা ছিল। প্রতি কেজি শুকনামরিচ বিক্রি হচ্ছে ৪৪০ টাকা, যা এক মাস আগে ৩৭০ টাকা ছিল। প্রতি কেজি হলুদ বিক্রি হচ্ছে ৩৬০ টাকা; যা এক মাস আগে ৩২০-৩৩০ টাকা ছিল।
পাইকারি মশলা ব্যবসায়ী গফ্ফার খান বলেন, দেশে যে পরিমাণ মসলাপণ্যের চাহিদা রয়েছে তার তুলনায় এবার আমদানি কম হয়েছে। তাছাড়া ডলারের মূল্যবৃদ্ধি, শুল্ক বাড়ানোর কারণে আমদানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। তাই কোরবানির ঈদের দুই মাস আগে থেকেই এবার মসলা সংগ্রহ করছেন খুচরা ব্যবসায়ীরা, যার প্রভাব পড়েছে বাজারে।
মশলার বাজারের এমন হুলস্থুল পরিবেশ নিয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, এটা নতুন না। প্রতি বছরই কোরবানির ঈদের আগে মশলার দাম বাড়ায় অতিমুনাফা লোভী ব্যবসায়ীরা। এখনই পদক্ষেপ না নিলে ঈদের আগেই মূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য বিনিয়োগ: প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)