‘সামনে কঠিন চ্যালেঞ্জ, সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে’
নিজস্ব সংবাদদাতা:
‘সামনে কঠিন চ্যালেঞ্জ। সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে’- বলে মন্তব্য করেছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে ‘সাংবাদিকদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা, ইতিহাসের এক যুগসন্ধিক্ষণে তিনি কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফিরে এসেছেন। সামনে কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে সম্মিলিতভাবে করতে হবে। দলের মধ্য থেকে যদি করার চেষ্টা করা হয় তাহলে অতীতের মতোই কিন্তু ভুল হবে। সেই ভুল থেকে আমরা আবার এমন একটা অবস্থায় চলে যাবো- যেখান থেকে আমাদের ফিরে আসা কঠিন হবে।
তিনি বলেন, মব ভায়োলেন্সের কারণে আমরা অনেকটাই সাহসী হতে পারছি না। আমাদের হাত-পা বাঁধা হয়ে যাচ্ছে। মিডিয়া, সংবাদপত্র অফিসে যখন আগুন দেয়া হয় তখন কিন্তু ভাবতে কষ্ট লাগে- আমরা জাহান্নামে আছি, না বেহেশতে আছি!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।