সামনের নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে -তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক:
আগের যেকোনো নির্বাচনের চেয়ে সামনের নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সামনের যে নির্বাচন আমরা ফেস করতে যাব, হতে পারে আমাদের প্রধান প্রতিপক্ষ দলটি অনেক দুর্বল হয়ে গেছে, তারপরেও এ নির্বাচন বাংলাদেশের যে কোন নির্বাচন থেকে অনেক কঠিন হতে যাচ্ছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) খুলনা প্রেস ক্লাবে এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
নির্বাচন কঠিন হওয়ার কারণ হিসেবে তারেক রহমান বলেন, ২০ বছর আগে যখন মানুষ নির্ভয়ে ভোট দিতে পারতেন, সেই সময় থেকে মানুষের চিন্তা ধারার পরিবর্তন হয়েছে, মানুষের ধ্যান-ধারণার পরিবর্তন হয়েছে। মানুষ এখন অনেক সচেতন। আমাদের ৩১ দফা যদি সফল করতে হয়, তাহলে জনগনের সমর্থন আমাদের পক্ষে রাখতে হবে।
নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা দলের মধ্যে থেকে পরিকল্পনা নেন, কীভাবে আপনার এলাকার জনগনকে আপনাদের সাথে রাখবেন। কীভাবে জনগনের কাছে আপনারা ভালো জিনিসগুলি পৌঁছে দেবেন। আগামী দিনে কী করবেন সেগুলো জনগণের কাছে তুলে ধরবেন। আমাদের মূল উদ্দেশ্য হলো জনগণকে পক্ষে রাখা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।