সম্পাদকীয়
সাবেক পাট উপদেষ্টা নিজ ব্যবসার স্বার্থে কাঁচা পাট রফতানি বন্ধ করে পাট চাষী ও পাট শিল্পকে ধ্বংস করেছে। অবিলম্বে কাঁটা পাট রফতানি শুরুর পাশাপাশি সাবেক উপদেষ্টার দেশ ধ্বংসকারী পদক্ষেপের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাও করতে হবে ইনশাআল্লাহ।
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২১ মে, ২০২৬ খ্রি:, ০৭ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, প্রতিবছর ৭০ থেকে ৮০ লাখ বেল পাটের উৎপাদন হয়। দেশের বিভিন্ন মিল-কলকারখানায় চাহিদা রয়েছে ৪৫ থেকে ৫০ লাখ বেল। এছাড়া প্রতিবছর ১০ থেকে ১৫ লাখ বেল রপ্তানি হয়। যতটুকু কাঁচা পাট রপ্তানি হয়, তা দিয়েই বড় একটি আন্তর্জাতিক বাজারে সুসম্পর্ক রয়েছে বাংলাদেশের।
বাংলাদেশে যে কাঁচা পাট উৎপাদন হয়, তা স্থানীয় মিল-কলকারখানার চাহিদা মেটানোর পরই রপ্তানি করা হয়। কিন্তু বেসরকারি মিল মালিকরা সেই রপ্তানিতেও বাধা দেয়। কারণ, রপ্তানি না হলে দেশে পাটের দাম কমে যাবে; এতে লাভবান হবে তারা।
বর্তমানে আট মাস কাঁচা পাট রপ্তানি বন্ধ। ফলে রপ্তানি আয়ে ধস নেমেছে। নষ্ট হচ্ছে আন্তর্জাতিক বাজারে অর্জিত দীর্ঘদিনের সুনাম। সব মিলে ধ্বংসের কিনারে দাঁড়িয়েছে ‘সোনালি আঁশ’ খ্যাত পাট খাত।
পাট খাতকে ধ্বংসের হাত থেকে রক্ষায় আরোপিত শর্ত প্রত্যাহার করে নিতে ৭ মে বস্ত্র ও পাটমন্ত্রীর কাছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে। এর আগে ২১ এপ্রিল প্রধানমন্ত্রীকে বিষয়টি চিঠি দিয়ে অবগত করা হয়। বিজেএ-এর তথ্য অনুযায়ী, প্রতিবছর দেশে সরকারি-বেসরকারি জুট মিলের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত ৮-১০ লাখ বেল কাঁচা পাট রপ্তানি করে ১৫০০-২০০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশ। কিন্তু গত আট মাস রপ্তানি বন্ধ থাকায় দেশ এই বিশাল পরিমাণ আয় থেকে বঞ্চিত হয়েছে। রপ্তানি বন্ধ থাকায় একদিকে যেমন ব্যাংক ঋণের সুদ বাড়ছে, অন্যদিকে গুদাম ভাড়া এবং শ্রমিকদের বেতন দিতে গিয়ে ব্যবসায়ীরা দেউলিয়া হওয়ার পথে। সবচেয়ে বড় যে ক্ষতি তা হলো-আন্তর্জাতিক বাজার হারানো। সময়মতো পাট সরবরাহ করতে না পারায় বিদেশি ক্রেতারা এখন অন্য দেশের প্রতি ঝুঁকছে।
প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে বিজেএ-এর ব্যবসায়ীরা দাবি করেন, বিগত সরকারের বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং তার পরিবারের সদস্যরা দেশের বড় পাটকলগুলোর মালিক। নিজেদের পাটকলের স্বার্থে বাজারে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে তারা ষড়যন্ত্রমূলকভাবে কাঁচা পাট রপ্তানি বন্ধের পাঁয়তারা করে। যার ফলে ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে কাঁচা পাটকে ‘শর্তযুক্ত রপ্তানি পণ্যের’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ব্যবসায়ীদের অভিযোগ-কোনো আলোচনা ছাড়াই হঠকারী এ সিদ্ধান্তের একমাত্র উদ্দেশ্য ছিল বাজারে কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের কাছ থেকে নামমাত্র মূল্যে সব পাট কিনে নেওয়া।
অতীতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সরকারের কয়েক দফা বৈঠক হতো। কিন্তু এবারের সিদ্ধান্ত এককভাবে নেয় সাবেক সরকারের বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ব্যক্তিগত স্বার্থে জুট মিল মালিকদের পক্ষ নিয়ে তিনি এ সিদ্ধান্ত নেয় বলে সূত্রের অভিযোগ।
এজন্য সাবেক উপদেষ্টা ও তার পরিবারের বিরুদ্ধে কঠিন আইনী পদক্ষেপও দাবী করছেন ক্ষতিগ্রস্থরা।
তারা জোর দাবী জানান, ‘কাঁচা পাট রপ্তানি সম্পূর্ণ উন্মুক্ত করে দিতে হবে। সোনালি আঁশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহানুভূতিশীল সহযোগিতা এবং দ্রুত কার্যকরী পদক্ষেপ জরুরী দরকার বলে আমরা মনে করি।’
আমাদের কথা, এ বছর কী পরিমাণ পাট উৎপাদিত হবে? সরকারি বন্ধ পাটকলগুলোর গুদামে কী পরিমাণ পাট মজুদ আছে? সে পাটের কী হবে? বেসরকারি পাটকলগুলোর সক্ষমতা কত? এই বিষয়গুলোর চুলচেরা বিশ্লেষণ সরকারের মন্ত্রনালয়ে নাই কেনো? এ বছর দেশে কী পরিমাণ পাট উৎপাদিত হতে পারে সে ব্যাপারে কৃষি মন্ত্রণালয় তথা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের নিরীক্ষামূলক মতামত প্রক্রিয়া ও তার নিরীক্ষার মূল্যায়ন এবং প্রতিফলন নাই কেন?
সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে তথা খোদ প্রধানমন্ত্রীর টেবিলে এসব তথ্যের পর্যবেক্ষণ এবং পদক্ষেপ গ্রহণের প্রবণতা নাই কেনো?
সবার আগে বাংলাদেশ বলতে হলে সবার আগে কৃষক বলতে শুধু ধান চাষী নয় পাট চাষীদের বিষয়েও সার্বিক ব্যবস্থা নিতে হবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ সুমহান ও বরকতময় ১৫ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল আশির মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাপবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ৯, ১০, ১১, ১২ এবং ১৪ তারিখ মহাসম্মানিত আইয়্যামুল্লাহ শরীফ উনাদের অন্তর্ভূক্ত। সুবহানাল্লাহ! এ দিবসসমূহের তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৭ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল খামিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস এবং পাশাপাশি মহাসম্মানিত ও মহাপবিত্র ৭ই শরীফ মুবারক। সুবহানাল্লাহ!
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৬ই যিলহজ্জ শরীফ! সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা গবেষণার দিকে আগ্রহী না হয়ে বিসিএস পরীক্ষায় আগ্রহী হয় সব বাধা দূর করে জীবন-জীবিকা বান্ধব সমৃদ্ধ গবেষণার জন্য যথাযথ তৎপরতা ও প্রচেষ্টা একান্ত দরকার
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের কুরবানীর পশু যাতায়াতের পথে এবং কুরবানীর হাটে যথাযথ নিরাপত্তাও বাস্তবায়ন হচ্ছে না কেন? সড়ক ও নৌপথে পশুবাহী যানগুলোতে চলছে চাঁদাবাজি-ডাকাতি চাঁদা না দিলে হত্যার ঘটনাও ঘটছে কুরবানী সংশ্লিষ্ট বিষয়ে রাষ্ট্রীয় সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা বহিঃপ্রকাশ ঘটাতে হবে।
২২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজ মহিমান্বিত পবিত্র ২রা যিলহজ্জ শরীফ! যা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবিয়াহ যাহরা আলাইহাস সালাম উনার সুমহান পবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ দিবস এবং ইবনু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
২০ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘নগদ সোনা’ খ্যাত চামড়ার বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য বহুমুখী সংকটে। সমাধানের সক্রিয় উদ্যোগ সরকারকেই নিতে হবে
১৯ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসন্ন বাজেটে চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎস কর দিগুণ করার পরিকল্পনায় বর্তমান খাদ্যপণ্যের অগ্নিমূল্যে আরো ঘি ঢালা হবে। উৎস করের টাকা ব্যবসায়ীরা খরচ হিসেবেই ধরে। জনগণের ক্ষোভের আগুন তথা দ্রব্যমূল্যের আগুন থেকে বাঁচতে হলে সরকারকে অবশ্যই এই পথ থেকে সরে আসতে হবে।
১৮ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পশ্চিমবঙ্গে কুভেন্দুর ক্ষমতাবলে শুধু কারচুপি আর কূট প্রক্রিয়ার অভিযোগই শেষ নয় বরং ধর্মনিরপেক্ষতা বিরোধী এবং মুসলিম নির্যাতন ও সম্পদ লুণ্ঠন তথা হিন্দুত্ববাদের উত্থান এবং মুসলমানদের ধর্মান্তকরণের দোহাই দিয়ে ভারতীয় সংবিধানকে পুরো বুড়ো আঙ্গুল দেখিয়ে হিন্দুত্ববাদীদের ভোটে ক্ষমতা পেয়েছে কুভেন্দু। এ নির্বাচন অবৈধ এবং এ ক্ষমতা অসংবিধানিক ব্যর্থ রাষ্ট্র হতে না চাইলে ভারতকে এ নির্বাচন বাতিল করে হিন্দুত্ববাদের উত্থান নির্মুল করতে হবে।
১৭ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বুড়ো ইঞ্জিনের উপর নির্ভর করেই ঈদ যাত্রায় নির্বিঘ্নে ট্রেন চলাচলের আশ্বাস- বাংলাদেশ রেলওয়ের প্রতিবারের মত এবারও যেন ‘দীর্ঘশ্বাস’ আর হতাশায় পর্যবসিত না হয়।
১৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাড়ে তিন কোটি নগরবাসীর জন্য সরকারী কবরস্থান মাত্র ৯টি লাশ কাফন-দাফনও এখন সাধারণের নাগালের বাইরে। ঢাকা শহরে কবরস্থানের সংখ্যা বাড়ানো এবং গরীবের জন্য সরকারী খরচে কাফন-দাফনের ব্যবস্থা করা অনিবার্য দরকার।
১৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












