সাদা পোশাক ঘেমে হলদেটে হয়ে গেলে কি করবেন?
সাদা পোশাক পরিষ্কারের আগে দাগ লাগা অংশটি ভিজিয়ে রাখুন বেকিং সোডা মেশানো পানিতে। তারপর ডিটারজেন্টে ভিজিয়ে রেখে কেচে ফেলুন। আর অবশ্যই সাদা পোশাক ভালো রাখতে সঠিক ডিটারজেন্ট বেছে নিতে হবে।
সাদা পোশাক অন্যান্য পোশাকের সঙ্গে ভিজিয়ে রাখবেন না। আলাদা করে কাচতে হবে। অন্যান্য রঙিন পোশাকের সঙ্গে মিশিয়ে ফেললে চলবে না। ওয়াশিং মেশিনে দিলেও সেই এক নিয়ম মেনে চলতে হবে।
অনেকেই সাদা পোশাক থেকে জেদি দাগ তুলতে ব্লিচ ব্যবহার করেন, যা ব্লিচ ত্বকের জন্য ভালো নয়। তবে সাদা পোশাকে খুব বেশি পরিমাণে বা ঘন ঘন ব্লিচ ব্যবহার করা যাবে না।
আর মনে রাখবেন, চড়া রোদে সাদা পোশাক শুকাবেন না। অতিরিক্ত রোদও সাদা পোশাক হলদেটে করে দিতে পারে। হালকা রোদ আসে, এমন জায়গায় সাদা জামাকাপড় শুকাতে দেয়া যেতে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।