সাত গ্রহের বিরল সমাবেশ, আবার দেখা মিলবে ২০৪০ সালে
, ৪রা রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৬ আশির, ১৩৯২ শামসী সন , ৫ মার্চ, ২০২৫ খ্রি:, ১৮ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
বিজ্ঞানীরা এ ধরনের ঘটনাকে ‘প্ল্যানেটারি প্যারেড’ বা ‘গ্রহের সমাবেশ’ বলে থাকে। গ্রিনিচ রয়্যাল অবজারভেটরির জ্যোতির্বিদ এডওয়ার্ড বলেছে, গ্রহগুলো সূর্যের চারদিকে ভিন্ন কক্ষপথে আবর্তন করায় কখনো কখনো তারা পৃথিবী থেকে প্রায় সরলরেখায় অবস্থান করে, যা আকাশে এক অনন্য দৃশ্য তৈরি করে। যদিও প্রকৃতপক্ষে তারা মহাকাশে বিশাল দূরত্বে অবস্থান করছে।
বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, সাতটি গ্রহের চারটি-বুধ, শুক্র, বৃহস্পতি ও মঙ্গল খালি চোখে দেখা যায়। তবে ইউরেনাস ও নেপচুন দেখতে হয় টেলিস্কোপের সাহায্যে।
দিগন্তরেখা স্পষ্ট দেখা যায়, এমন খোলা জায়গা ও মেঘমুক্ত আকাশে সাতটি গ্রহ দেখার সম্ভাবনা বেশি। সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই শনি ও বুধ অস্ত যেতে শুরু করে আর শুক্র, বৃহস্পতি ও মঙ্গল অপেক্ষাকৃত বেশি সময় দৃশ্যমান থাকবে।
উল্লেখ্য, শুক্র ও বৃহস্পতি সবচেয়ে উজ্জ্বল হওয়ায় সহজেই দেখা যায়, আর মঙ্গলকে চেনা যায় এর স্বতন্ত্র লালচে আভা দিয়ে। ইউরেনাস খালি চোখে দেখা সম্ভব হলেও এর জন্য উপযুক্ত পরিবেশ ও তীক্ষè দৃষ্টিশক্তি দরকার।
বিরল এই মহাজাগতিক দৃশ্য আবারও পুরোপুরি দেখতে চাইলে শহরের আলোকদূষণ এড়িয়ে খোলা জায়গায় যেতে হবে। চমৎকার এই দৃশ্য পর্যবেক্ষণের জন্য চোখকে অন্ধকারের সঙ্গে খাপ খাইয়ে নিতে অন্তত আধা ঘণ্টা অন্ধকারে থাকাই ভালো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খুশিতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিলো তার!
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধরা পড়লো সৌরজগতের সমান রহস্যময় ‘ব্ল্যাক হোল স্টার’
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সূর্যের রহস্য উন্মোচনে নতুন দিগন্ত
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাস সংকট: ইন্ডাকশন চুলা কেনার আগে ১০ বিষয়ে জানা জরুরি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিদিন মাত্র ৩০ মিনিট হাঁটলে শরীরে কী ঘটে?
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যে কারণে বিশ্বজুড়ে পুরোনো বইয়ের বাজার অস্বাভাবিক চাঙা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২২ কেজির ধাতিনা ভোল, দাম ৩ লাখ ৫৫ হাজার টাকা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মানব মস্তিষ্কের গতিতে কাজ করতে সক্ষম কম্পিউটার চিপ, দাবি গবেষকদের
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জন্ডিস হলে কি ঝাল-মসলা খাওয়া বন্ধ করতে হয়?
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একটি গ্রামে মাত্র দুটি পরিবার, ১০৭ একরে ১২ মানুষের বসবাস
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












