সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা
সাকিব আল হাসানের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আদাবর থানায় একটি হত্যা মামলায় দায়ের করা হয়েছে। গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে তাকে আদাবর থানার মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২২ আগস্ট) গার্মেন্টসকর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। ডিএমপির আদাবর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলাটির বাকি আসামিরা হলো- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আরও ১৫৬ জন। মামলায় অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য-সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছুড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ৭ আগস্ট তিনি মারা যান।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।