সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
আর সেই অংশ মুবারকের হক্বদার হচ্ছেন মহাসম্মানিত মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারাও। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তাহলে বিষয়টা ফিকির করতে হবে। উনাদের খুছূছিয়াত মুবারক, বৈশিষ্ট্য মুবারক, ফযীলত- সম্মান মুবারক ফিকির করতে হবে। এটা কিন্তু কঠিন বিষয়, আমি অনেকবার বলেছি। অনেক দিন বলেছি, আমরা বলতেই থাকবো অনন্তকাল ধরে। উনাদের পবিত্র শান-মান মুবারক ফাযায়িল-ফযীলত মুবারক যাতে মানুষ বুঝতে পারে। এখানে কিন্তু বিন্দু থেকে বিন্দুমাত্র চূ-চেরা, কীল-কাল করলে তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। কঠিন বিষয়, সুক্ষ্ম বিষয়। কাজেই হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শান-মান মুবারক, ফাযায়িল-ফযীলত মুবারক উম্মতের জন্য হিফয করা, আয়ত্ব করা, মুখস্থ, ঠোঁটস্থ, কন্ঠস্থ করা সম্পর্কে আমরা বলে থাকি এটা ফরযে আইন। এবং উনাদের সম্পর্কে যে যতকিছু বলুক বা লিখুক যদি উনাদের শান মুবারকের খিলাফ হয় তাহলে কখনও এটা গ্রহণযোগ্য হবে না। কাট্টা কুফরীর অন্তর্ভুক্ত হবে। তার শাস্তি মৃত্যুদন্ড হবে। এই শাস্তি কিন্তু মানুষ রদ করতে পারবে না। একটা লোক কুফরী করলো উনাদের শান মুবারকে সে মাফ চাইলো, এটা মানুষের কোন ক্ষমতা নাই মাফ করার। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক, মহাসম্মানিত মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং মহাসম্মানিত মহাপবিত্র উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা যদি ক্ষমা করেন তাহলে ক্ষমা। অন্যথায় ক্ষমার কোন ব্যবস্থা নেই। জিন-ইনসান ক্ষমা করতে পারবে না। যদি কেউ ক্ষমা করে সেও জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ! এখানে কোন সুযোগ নেই। তাহলে বিষয়টা ফিকির করতে হবে, উনাদের পবিত্র শান-মান মুবারক কতটুকু? উনাদেরকে সমস্ত মাক্বামের মালিক করে দেয়া হয়েছে এবং সমস্ত কিছুর উনারা মালিক। এবং মহামসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র শান-মান মুবারক উনারাইতো বর্ণনা মুবারক করেছেন, ফযীলত মুবারক বর্ণনা করেছেন, খুছূছিয়াত মুবারক বর্ণনা করেছেন এবং উনাদের বর্ণনা মুবারক ক্বিয়ামত পর্যন্ত জারি থাকবে। উনাদের মাধ্যমে এসেছেন।
এখন মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম যারা আওলাদে রসূল আলাইহিমুস সালাম উনারাতো মহাসম্মানিত মহপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মাধ্যম দিয়ে যমীনে তাশরীফ মুবারক এনেছেন। বিষয়টা ফিকির করতে হবে। তাহলে উনাদের খুছূিছয়াত মুবারক কতটুকু? কাফির মুশরিকগুলো চায় উনাদের পবিত্র শান-মান মুবারক যদি কিছু ব্যতিক্রম করা যায়, এটা ঘুরিয়ে তারা মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র শান মুবারকে করতে চায়। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! এইজন্য ধ্বংস হচ্ছে এখন সব কাফিরগুলি। সব কাফির মুশরিক ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হচ্ছে না কাফিরগুলি? আরো ধ্বংস হবে। ব্যঙ্গচিত্র প্রদর্শন করা এতো সোজা বিষয়? হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের পবিত্র শান মুবারকে চূ-চেরা, কীল-কাল করো এতো সোজা বিষয়? যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি আগেই ঘোষণা করেছেন। কি ঘোষণা মুবারক করেছেন?
إِنَّ شَانِئَكَ هُوَ الأَبْتَرُ
পবিত্র সূরা কাউছার শরীফ। মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার ছোট একটা পবিত্র সূরা শরীফ। অর্থাৎ পবিত্র আয়াত শরীফ উনার দিক থেকে ছোট। প্রকৃতপক্ষে কোন পবিত্র সূরা শরীফ ছোট না। অর্থাৎ পবিত্র আয়াত শরীফ মুবারক এবং অক্ষর মুবারক গণনার দিক থেকে কম হওয়ায় ছোট। সেখানে কি বলা হচ্ছে?
إِنَّ شَانِئَكَ هُوَ الأَبْتَرُ
নিশ্চয়ই আপনার যারা শত্রু এদের প্রত্যেকটা নির্বংশ, নিশ্চিহ্ন হবে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এখনতো সেটাই হচ্ছে। এই যে কাফিরগুলো ঘোষণা দিয়েছিল, নাস্তিকটা। চীনা নাস্তিকটা ঘোষণা দিয়েছিল পাঁচ বছরের মধ্যে মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ সে পরিবর্তন করবে। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ!
আরও পড়ুন
সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।