ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১৭৯)
, ০৩ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
একখানা পবিত্র আয়াত শরীফ বলা হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে। পবিত্র আয়াত শরীফ উনার ছোট একখানা অংশ মুবারক। যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ النِّسَاءِ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শান মুবারকে বলা হচ্ছে যে, আপনারা দুনিয়ার কোন, সৃষ্টির মহিলাদের মতো নন। তাহলে কি পুরুষদের মতো? নাউযুবিল্লাহ! উনারা কারো মতো নন। এটার কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ আগে পরে আছে। সেটা হচ্ছে, সহজ সরল অর্থে হযরত উম্মু রূহুল্লাহ আলাইহাস সালাম যিনি হযরত মরিয়ম আলাইহাস সালাম উনার শান মুবারকে নাযিল করা হয়ে থাকে। উনার পিতা এবং মাতা উনারা দোয়া করেছিলেন, বারে ইলাহী! আমাদের যদি একটা ছেলে সন্তান হয় তাহলে বাইতুল মুকাদ্দাস শরীফ উনার খিদমতে দেয়া যাবে। কিন্তু হলেন একজন মেয়ে সন্তান। একজন মেয়ে সন্তান হলেন। উনারা বললেন, বারে ইলাহী! আমরাতো দোয়া করেছিলাম, একজন ছেলে সন্তান হলে বাইতুল মুকাদ্দাস শরীফ উনার খিদমত মুবারক করতে পারতেন। কিন্তু একজন মেয়ে সন্তান হলেন। এখন কি করবো? যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বললেন-
لَيْسَ الذَّكَرُ كَالْأُنثٰى
তিনি এমন মহিলা কোন পুরুষ উনার মতো নন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
اَلرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ
পুরুষদেরকে মহিলাদের উপর প্রাধান্য দেয়া হয়েছে। কিন্তু উনাকে বলা হচ্ছে, এমন এক মহিলা তিনি কোন পুরুষ উনার সমকক্ষ নন। অর্থাৎ কোন পুরুষও উনার সমকক্ষ নয়। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! উনার শানে ঘোষণা দেয়া হলো। যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি নিজে ঘোষণা করেন, পবিত্র কালামুল্লাহ শরীফ ওহী মুবারক দ্বারা নাযিল করে দিলেন।
وَإِذْ قَالَتِ الْمَلاَئِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلٰى نِسَاءِ الْعَالَمِينَ
হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা ঘোষণা দিচ্ছেন, হে হযরত উম্মু রূহিল্লাহ আলাইহাস সালাম! নিশ্চয়ই আপনাকে যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি মনোনীত করেছেন, পবিত্র করেছেন এবং সমস্ত আলমের জন্য আপনাকে বিশেষভাবে মনোনীত করেছেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! উনার পরবর্তীতে আসলেন মহাসম্মানিত মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা।
উনাদের শান মুবারকে বলা হলো, যেহেতু শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে একজন মহাসম্মানিত পবিত্র মহিলা উনাকে। এজন্য বলা হয়েছে-
يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ النِّسَاءِ
হে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম! আপনারা কোন পুরুষ, কোন মহিলা, জিন-ইনসান, কোন সৃষ্টির মতো নন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তাহলে উনাদের শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান কতটুকু এটা ফিকির করতে হবে। এটা ফিকির না করলে কখনও বুঝা সম্ভব নয়। আর সেটাই একাধিক পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে বলা হয় যা আমরা আলোচনা করে থাকি। হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি যে বললেন-
نَـحْنُ اَهْلُ بَيْتٍ لَّا يُقَاسُ بِنَا اَحَدٌ.
আমরা হচ্ছি হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্তর্ভুক্ত। অর্থাৎ মহাসম্মানিত মহপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে নিজের অন্তর্ভুক্ত করে নিয়েছেন। যার কারণে উনাদের শান মুবারকে বলা হচ্ছে উনারা হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্তর্ভুক্ত। উনাদের সাথে কারো কোন ক্বিয়াস করা চলবে না। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! শুধু এতটুকু নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জাতিসংঘ ওরফে ইহুদী সংঘের কথিত মানবাধিকার বিষয়ক কার্যালয়: যা প্রকৃতপক্ষে একমাত্র পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমানবিরোধী কার্যক্রম বাস্তবায়ন ও পরিচালনার কেন্দ্র।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যে নিজে পর্দা করে না ও অধীনস্থদের পর্দা করায় না সে দাইয়ূছ
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যে ব্যক্তি ইছলাহ বা সন্তুষ্টি হাছিলের জন্য ধন-দৌলত খরচ করবে, মহান আল্লাহ পাক তিনি তাকে তিনটি নিয়ামত দান করবেন-
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসা করা হালাল ও সুন্নত আর সুদ হারাম
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৪)
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খলীফাতুল মুসলিমীন, খলীফায়ে ছানী, সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার সাথে সংশ্লিষ্ট কতিপয় নছীহতমূলক ঘটনা
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












