ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (৮৬)
, ২৫ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০১ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মধ্যে তিনটা শ্রেণী। প্রথম শ্রেণীতে রয়েছেন মহাসম্মানিত মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র হযরত আব্বা আলাইহিস সালাম এবং মহাসম্মানিত মহাপবিত্র হযরত আম্মা আলাইহাস সালাম উনারা দু’জন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আর দ্বিতীয় স্তরে রয়েছেন হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আর তৃতীয় স্তরে হযরত আবনাউ রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও হযরত বানাতু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা এবং উনাদের আল আওলাদ আলাইহিমুস সালাম-আলাইহিন্নাস সালাম উনারা। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এখন দ্বিতীয় স্তরে রয়েছেন হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা। উনাদের থেকেই কিন্তু মহানসম্মানিত মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নছব মুবারক, ছিলছিলা মুবারক ক্বিয়ামত পর্যন্ত জারি থাকবেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এখন উনাদের সম্পর্কে মানুষের আক্বল-বুদ্ধি, সমঝ, ইলিম-কালাম না থাকার কারণে অনেকেই চূ-চেরা, কীল-কাল করে থাকে। বিশেষ করে পবিত্র সূরা তাহরীম শরীফ উনার মধ্যে অনেকগুলি বিষয় রয়েছে, অনেক কীল-কাল, চূ-চেরা রয়েছে মানুষের। তাদের ইলিম না থাকার কারণে, বুঝতে না পারার কারণে, অন্তরে গালিজ থাকার কারণে এসব করেছে। গালিজযুক্ত অন্তর কখনও পবিত্র কালামুল্লাহ শরীফ, পবিত্র হাদীছ শরীফ বুঝতে পারে না। নাউযুবিল্লাহ! একটা উদাহরণ আমরা দিয়ে থাকি- একটা আয়নার সামনে যদি একটা মানুষ দাঁড়ায় তাহলে একটা মানুষের চেহারাই দেখা যাবে। যদি শুকুর দাঁড়ায়, একটা কুকুর, একটা পশু তাহলে পশুর চেহারাই দেখা যাবে। নাউযুবিল্লাহ!
মহাসম্মানিত মহাপবিত্র কালামুল্লাহ শরীফ এবং মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ বুঝার ব্যাপারে ঠিক এরকমই। অন্তরে যার যে রকম রয়েছে, অন্তর যদি গালিজযুক্ত হয় তাহলে সে গালিজযুক্ত বিষয়গুলো দেখবে। নাউযুবিল্লাহ! আর যদি কারো অন্তর গালিজমুক্ত করতে পারে তাহলে সে ব্যক্তির পক্ষে হাক্বীক্বী পবিত্র কালামুল্লাহ শরীফ, পবিত্র হাদীছ শরীফ উনাদের গালিজমুক্ত বিষয়গুলো দেখে বর্ণনা করা সহজ এবং সম্ভব। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! মহাসম্মানিত মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যে সাওয়ানেহ উমরী মুবারক, আমরা কিন্ত এ বৎসর লেখার জন্য ঘোষণা দিয়েছিলাম আমাদের বিশেষ সংখ্যা মাসিক আল বাইয়্যিনাত শরীফ পত্রিকার মধ্যে। মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাওয়ানেহ উমরী মুবারক, হযরত উম্মহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের, মহাসম্মানিত মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র আব্বা আলাইহিস সালাম এবং উনার মহাসম্মানিত মহাপবিত্র আম্মা আলাইহাস সালাম উনাদের সাওয়ানেহ উমরী মুবারক লেখার জন্য এক বৎসর সময়। বিশেষ করে মহাসম্মানিত মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাওয়ানেহ উমরী মুবারক কেউ যদি এক বৎসরে দলীলভিত্তিক লিখে জমা দিতে পারে দশ হাজার পৃষ্ঠা, তাহলে আমরা কমপক্ষে তাকে এক কোটি টাকা পুরস্কার দিবো। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলইহি ওয়া সাল্লাম! অন্যান্য যারা রয়েছেন উনাদের ব্যাপারে একই ঘোষণা আমরা দিয়েছি পত্রিকায়, সেটা গিয়েছে। যে, মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র সাওয়ানেহ উমরী মুবারক নিয়ে অনেক ইখতিলাফ। কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনগুলি চূ-চেরা, কীল-কাল করে উলামায়ে সূ’দের দ্বারা বিভ্রান্ত হয়ে বিভ্রান্তিকর বিষয়গুলি তারা প্রচার এবং প্রসার করেছে এবং করে যাচ্ছে। নাউযুবিল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১০)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কারবালার ঘটনার জন্য মালউন ইয়াযিদ লানতুল্লাহি আলাইহি দায়ী এবং সে কাফির (২)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৭ম পর্ব)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৫)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিনটি আক্বীদাহ বিশুদ্ধ করা আবশ্যক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












