সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
কিন্তু মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিতো-
وَمَا يَنْطِقُ عَنِ الْهَوٰى إِنْ هُوَ إِلاَّ وَحْيٌ يُّوحٰى
ওহী মুবারক ছাড়া তিনি কোন কথা মুবারক বলেন না, কোন কাজ মুবারক করেন না এবং কোন সম্মতি মুবারকও প্রকাশ করেন না। তিনি বিষয়টা চিন্তা করেছেন যে, একজন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনাকে দেখেছিলেন। যেহেতু উনার দুনিয়াবী দৃষ্টিতে বয়স মুবারক অল্প ছিলেন। তিনি মনে মনে চিন্তা করেছিলেন যে, পরবর্তী সময় তিনি উনাকে গ্রহণ করবেন। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ!
এ পবিত্র আয়াত শরীফ নাযিল হলো-
وَمَا كَانَ لَكُمْ أَنْ تُؤْذُوا رَسُولَ اللهِ وَلَا أَنْ تَنْكِحُوا أَزْوَاجَهٗ مِنْ بَعْدِهٖ أَبَدًا
(যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বললেন,) তোমরা আমার মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কষ্ট দিও না। এই কথা বলে যে, তোমরা উনাদেরকে গ্রহণ করবে, তোমরা উনাকে কষ্ট দিও না। এবং উনাদেরকে কখনও অনন্তকাল, ক্বিয়ামত পর্যন্ত গ্রহণ করতে পারবে না। এটা মহাসম্মানিত শরীয়ত উনার নির্দেশ। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
إِنَّ ذٰلِكُمْ كَانَ عِنْدَ اللهِ عَظِيمًا
(এবং তোমরা ফিকির করোনি।) এই বিষয়টা যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার কাছে একটা কঠিন বিষয়। পবিত্র আয়াত শরীফ যখন নাযিল হয়ে গেলো তখন যেই হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি চিন্তা করেছিলেন, তিনি ইস্তেগফার তওবাহ করে একটা গোলাম আযাদ করেন, দশটা উট জিহাদে হাদিয়া করেন এবং তিনি নিয়ত করে মানত করে মহাসম্মানিত মদীনা শরীফ থেকে পায়ে হেঁটে পবিত্র হজ্জ সম্পন্ন করেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! যেহেতু এই বিষয় কোন কাফফারা নেই, তিনি নিজ থেকেই সেটা নির্ধারণ করে এ কাফফারাগুলি আদায় করেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সেই ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি কিন্তু মনে মনে চিন্তা করেছিলেন, প্রকাশ করেননি। সেটাই যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বললেন-
إِن تُبْدُوا شَيْئًا
তোমরা প্রকাশ করো
أَوْ تُخْفُوهُ
এবং চুপিয়ে রাখো
فَإِنَّ اللهَ كَانَ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا
নিশ্চয়ই যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি কিন্তু সবকিছু জানেন, শুনেন, দেখেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
এখানে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সম্মানার্থেই উম্মতেরা পর্দা লাভ করলো। এটা মহিলাদের জন্য বিরাট একটা শরাফত। মহিলাদের জন্য অত্যন্ত একটা শরাফতের বিষয়। বেপর্দা হয়ে রাস্তায় ঘুরা এটা কিন্তু শরাফতের খিলাফ। আবার সেই সময় যারা বাঁদি-দাসি তারা বেপর্দা হয়ে ঘুরতো। নাউযুবিল্লাহ! যারা শরীফ উনারা পর্দা করে চলতেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।