সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
مَا مَنَعَكَ أَلَّا تَسْجُدَ إِذْ أَمَرْتُكَ
মহান মহান আল্লাহ পাক তিনি বললেন, “হে ইবলীস মহান মহান আল্লাহ পাক তিনি তোকে আদেশ করলেন সিজদা করার জন্য কোন জিনিষ তোকে নিষেধ করলো সিজদা করতে।” ইবলীস এত বড় নাফরমান, এত বড় গুমরাহ, সে মহান আল্লাহ পাক উনার সাথে তর্ক-বিতর্ক করলো এবং সে বললো-
أَنَا خَيْرٌ مِّنْهُ
“ইবলিস হযরত আদম আলাইহিস্ সালাম থেকে উত্তম।” নাউযুবিল্লাহ।
خَلَقْتَهٗ مِنْ طِينٍ وَخَلَقْتَنِي مِنَ النَّارِ
ইবলীস এই যুক্তি দাঁড় করালো, হে বারী ইলাহী! “ইবলীসকে তো আগুন থেকে সৃষ্টি করা হয়েছে আগুনতো উপরে থাকে। আর হযরত আদম আলাইহিস্ সালাম উনাকে তো মাটি থেকে তৈরি করা হয়েছে। মাটি নিচে থেকে থাকে। তাহলে আগুন উপরে থেকে থাকে সেটাই উত্তম।” তাহলে কি করে আগুনের তৈরি হয়ে ইবলীস মাটির তৈরী হযরত আদম আলাইহিস্ সালাম উনাকে সিজদা করবে। কাজেই, সেজন্য সে সিজদা করেনি। নাউযুবিল্লাহ।
وَكَانَ مِنَ الْكَافِرِينَ
মহান মহান আল্লাহ পাক তিনি কি বললেন, “প্রকৃতপক্ষে সে তো পূর্বেই কাফির ছিলো।”
এই ইবলীস তো আগে থেকেই কাফির ছিলো আর আগে থেকেই নাফরমান। ফেরেশ্তারা যেহেতু বলেছিলেন, মহান মহান আল্লাহ পাক তিনি বললেন, ঠিক আছে তোমরা লালন-পালন করো, দেখা যাবে সে কি করে? তার হাক্বীক্বত যাহির হয়ে গেল ছয় লক্ষ বৎসর পরে।
সে কি করলো, মহান মহান আল্লাহ পাক উনার নবী হযরত আদম আলাইহিস্ সালাম আর সুক্ষ্মভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সে তা’যীম করলো না, ইজ্জত করলো না, সম্মান করলো না। ফলে সে কি হলো, এটা না করার কারণে ইবলীসের ছয় লক্ষ বৎসরের ইবাদত-বন্দেগী বাতিল হয়ে গেল। তার মুয়াল্লিমগিরি বাতিল হয়ে গেল। তা’লীম-তালক্বীন, দর্স-তাদরীস, তার ইলিম-কালাম সব তার শুন্য হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল।
মহান মহান আল্লাহ পাক তিনি কি বলেন-
فَاخْرُجْ مِنْهَا فَاهْبِطْ مِنْهَا
অন্যত্র মহান মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “বের হয়ে যাও, নিচে নেমে যাও।”
মাদহূর, মাযমূম, রজীম ইত্যাদি বলে মহান মহান আল্লাহ পাক তিনি সেখান থেকে তাড়িয়ে দিলেন, বিতাড়িত করে দিলেন। তুমি লাঞ্ছিত হয়ে, মালউন হয়ে, মাদহূর হয়ে যাও, মাযমূম হয়ে যাও।
অর্থাৎ তাকে মহান মহান আল্লাহ পাক তিনি লা’নত দিয়েছেন, লাঞ্ছিত করেছেন, বিতাড়িত করেছেন যেহেতু নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আখিরী নবী হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও হযরত আদম আলাইহিস্ সালাম উনাকে সে তা’যীম-তাকরীম করেনি, ইজ্জত-সম্মান করেনি, উনাদের ফযীলত, মর্যাদা-মর্তবা সে উপলব্ধি করেনি, যার জন্য মহান মহান আল্লাহ পাক তিনি ইবলীসের ছয় লক্ষ বৎসর ইবাদত-বন্দেগী থাকার পরেও, সে ফেরেশ্তাদের ওস্তাদ হওয়ার পরেও তাকে বিতাড়িত করলেন। এটা সোজা কথা নয়। খুব ফিকির করতে হবে, খুব চিন্তা করতে হবে ।
আজকাল যারা বলে থাকে, বদ মাযহাব বদ আক্বীদার লোক যারা রয়েছে, বাতিল ফিরক্বার লোক যারা রয়েছে তারা বলে থাকে, তাদের ইলিম কালামের ফখর তারা করে থাকে, আসলে তাদের ইলিম-কালাম নেই বললেই চলে। তারা দর্স-তাদরীস দিচ্ছে বিশ-চল্লিশ, আশি-নব্বই বৎসর ধরে। এরা একেকজন একেক রকম ফখর করে থাকে। কিন্তু তারা ইবলীসের চেয়ে বেশি শিক্ষা-দীক্ষা দেয়নি, ইবলীসের চাইতে তারা বেশি ইবাদত-বন্দিগী করেনি। সে ছয় লক্ষ বৎসর ইবাদত-বন্দেগী করেছে, যেমন সে ইবাদত-বন্দেগী করেছে ঠিক তেমনিভাবে সে তা’লীম-তালক্বীন, দর্স-তাদরীস করেছে। এরপরও মহান আল্লাহ পাক উনার নবী ও রসূল আলাইহিমুস্ সালামগণকে তা’যীম না করে ইহানত করার কারণে মহান আল্লাহ পাক তিনি তার সব আমল বরবাদ করে তাকে চিরজাহান্নামী করে দিলেন। নাঊযুবিল্লাহ!
আরও পড়ুন
সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।