পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
, ২৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
ছলাত বা নামাযের ফযীলত ও গুরুত্ব :
(পূর্বে প্রকাশিতের)
যে কোনো কাজ ছোটকাল থেকে অভ্যস্ত না হলে বড় হলে সহজে তা অভ্যাস করা যায় না। এজন্য ছোটকাল হতে সন্তানদের প্রতি দৃষ্টি রাখা মাতা-পিতা উনাদের জন্য কর্তব্য।
অনেকে এমনো আছে যে, নিজেরা পবিত্র নামায, রোযা করে কিন্তু সন্তানদেরকে তাগিদ দিয়ে পবিত্র নামায আদায়ের অভ্যাস করায় না। যার কারণে অনেক নামাযী পিতা-মাতার সন্তানও বেনামাযী থেকে যায়।
এ কারণেই নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সন্তানদের সাত বছর বয়সকাল হতেই পবিত্র নামাযের আদেশ দেয়ার জন্য নির্দেশ করেছেন।
পবিত্র হাদীছ শরীফের মধ্যে বর্ণিত আছে-
عَنْ حَضْرَتْ اَبِى هُرَيْرَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَرَأَيْتُمْ لَوْ اَنَّ نَـهْرًا بِبَابِ اَحَدِكُمْ يَغْتَسِلُ فِيْهِ كُلَّ يَوْمٍ خَـمْسًا هَلْ يَبْقٰى مِنْ دَرَنِهٖ شَىْءٌ قَالُوْا لَايَبْقٰى مِنْ دَرَنِهٖ شَىْءٌ قَالَ فَذٰلِكَ مَثَلُ الصَّلَوَاتِ الْـخَمْسِ يَـمْحُو اللهُ بِـهِنَّ الْـخَطَايَا.
অর্থ : হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একদা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে লক্ষ্য করে ইরশাদ মুবারক করলেন, “আপনারা বলুন তো! আপনাদের কারো বাড়ির আঙ্গিনায় যদি একটি প্রবাহমান নহর থাকে, আর সেই নহরে তিনি দৈনিক পাঁচবার গোসল করেন, তাহলে উনার গায়ে কোনো ময়লা থাকবে কি? হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা বললেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এমতাবস্থায় উনার গায়ে কোনো ময়লা থাকবে না। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, এটাই হলো পাঁচ ওয়াক্ত নামাযের দৃষ্টান্ত। মহান আল্লাহ তায়ালা তিনি পবিত্র নামাযের বরকতে নামাযী ব্যক্তির যাবতীয় (ছগীরা) গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ! (বুখারী শরীফ ও মুসলিম শরীফ)
পবিত্র হাদীছ শরীফের মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ جَابِرٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الْعَبْدِ وَبَيْنَ الْكُفْرِ تَرْكُ الصَّلٰوةِ.
অর্থ : হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, বান্দা মু’মিন ও কাফির হওয়ার মাঝে পার্থক্য হলো পবিত্র নামায। (মুসলিম শরীফ)
আমাদের সম্মানিত হানাফী মাযহাবের সম্মানিত ইমাম হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার ফতওয়া হচ্ছে পবিত্র নামায তরককারী চরম ফাসিক। পবিত্র নামায অস্বীকারকারী ব্যক্তি কাট্টা কাফির।
আর হাম্বলী মাযহাবের ইমাম হযরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি এক ওয়াক্ত নামায স্বেচ্ছায় পরিত্যাগকারীকেও কাফির মনে করতেন এবং শাফিয়ী মাযহাবের ইমাম হযরত শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি স্বেচ্ছায় নামায ত্যাগকারীর ব্যাপারে হত্যার নির্দেশ দিয়েছেন। আর হযরত ইমাম আ’যম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি তিনি স্বেচ্ছায় নামায তরককারী ব্যক্তিকে তওবা করা পর্যন্ত বন্দি করে রাখা ওয়াজিব ফতওয়া দিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












