ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়ার বুরায়ী বা খারাবী (১০)
, ১৭ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৪ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
হযরত ওয়ায়েস আল ক্বারনী রহমতুল্লাহি আলাইহি বললেন যে দেখ, যে মহান আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ পাক তিনি আমাকে জানিয়েছেন আপনার নাম, আপনার পিতার নাম। আপনি আমাকে কেন তালাশ করতেছেন? উনি বললেন, আমি তালাশ করতেছি আপনার ছোহবত এখতিয়ার করার জন্য। আপনার সাথে আমি কিছুদিন থাকতে চাই। আপনি যদি আমাকে অনুমতি দেন, এজাযত দেন, তাহলে আপনার ছোহবতে আমি কিছুদিন থাকতে চাই।
হযরত ওয়ায়েস আল ক্বারনী রহমতুল্লাহি আলাইহি বললেন যে দেখুন, আমার সাথে আপনি কি করে থাকবেন। আমার তো থাকার কোন স্থায়ী জায়গা নেই। আমি ঝোঁপে, ঝাড়ে, জঙ্গলে, পাহাড়ে, পর্বতে নানানখানে আমার সময় আমি কাটিয়ে থাকি। দিন নেই, রাত্র নেই, এক এক সময়, এক এক জায়গায় থাকি, আপনি কি করে আমার সাথে থাকবেন?
উনি বললেন, হুযূর! আপনি যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন না কেন, আপনার সঙ্গে থাকতে চাই।
যখন হযরত ওয়ায়েস আল ক্বারনী রহমতুল্লাহি আলাইহি দেখলেন, হযরত হারাম ইবনে হাব্বান রহমতুল্লাহি আলাইহি কোন মতেই উনাকে ছাড়বেন না অর্থাৎ উনার সাথে উনি থাকবেনই, উনি তখন শেষ পর্যন্ত বললেন যে, হে হারাম ইবনে হাব্বান, আপনি তো আমার সাথে থাকতে চান। কিন্তু আমার ইন্তেকাল হলে আপনি কার সাথে থাকবেন? আমার যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে আপনি কার সাথে থাকবেন, কার ছোহবত ইখতিয়ার করবেন?
উনি বললেন, হুযূর! আমি মহান আল্লাহ পাক উনার ছোহবত ইখতিয়ার করবো। মহান আল্লাহ পাক উনার সাথে থাকবো। তখন হযরত ওয়ায়েস আল ক্বারনী রহমতুল্লাহি আলাইহি বললেন, যদি তাই হয়ে থাকে, তবে এখন থেকেই আপনি মহান আল্লাহ পাক উনার ছোহবত মুবারক ইখতিয়ার করুন। আমার সাথে কেন থাকবেন আপনি? মহান আল্লাহ পাক উনার সাথেই থাকুন। কারণ দুনিয়ার মুহব্বত থেকে মানুষের দূরে থাকা উচিত। দুনিয়ার মুহব্বত ছেড়ে দিয়ে মহান আল্লাহ পাক উনার মুহব্বতে গরক্ব থাকা উচিত। এটা প্রত্যেক মানুষের জন্যই দায়িত্ব এবং কর্তব্য।
কাজেই আপনি প্রথম থেকেই মহান আল্লাহ পাক উনার ছোহবত মুবারকে থাকেন। দুনিয়ার মুহব্বত থেকে দূরে থাকেন। তাহলে আপনার ইহকাল কামিয়াব হবে, পরকালও কামিয়াব হবে।
এরপর হযরত হারাম ইবনে হাব্বান রহমতুল্লাহি আলাইহি বলেন যে, কথা যখন শেষ হয়ে গেল, হযরত ওয়ায়েস আল ক্বারনী রহমতুল্লাহি আলাইহি জঙ্গলের দিকে রওনা হলেন। কিছুদূর গিয়ে উনি অদৃশ্য হয়ে গেলেন, গায়েব হয়ে গেলেন। এরপর আমি উনাকে আর খুঁজে পেলাম না।
কিন্তু উনি আমাকে যে নছীহত করে গেলেন, “হে হারাম ইবনে হাব্বান আপনি জেনে রাখুন, দুনিয়ার মুহব্বত তরক করে মহান আল্লাহ পাক উনার ছোহবত মুবারকে থাকার জন্য সবসময় কোশেশ করুন। তাহলে আপনার ইহকাল এবং পরকাল ফায়দাজনক হবে। অন্যথায় আপনার ইহকালও ধ্বংস হয়ে যাবে, পরকালও ধ্বংস হয়ে যাবে। ”
প্রত্যেক জ্বিন-ইনসান, মানুষের উচিত যে, সে সব অবস্থায়ই যেন মহান আল্লাহ পাক উনার মুহব্বতে গরক্ব থাকে, গইরুল্লাহ’র মুহব্বত থেকে সে যেন দূরে থাকে, তাহলে তার জন্য কামিয়াবী, অন্যথায় তার জন্য কোন কামিয়াবী নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১০)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কারবালার ঘটনার জন্য মালউন ইয়াযিদ লানতুল্লাহি আলাইহি দায়ী এবং সে কাফির (২)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৭ম পর্ব)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৫)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিনটি আক্বীদাহ বিশুদ্ধ করা আবশ্যক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












