ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১৯৫)
, ১৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করা হয়েছে। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের যে খুছূছীয়াত মুবারক বলা হচ্ছে।
عَن حضرت حَنْظَلَة بن الرّبيع الأسيدي رضى الله تعالى عنه قَال
হযরত হানযালা ইবনে রবী’ উসাইদী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন,
لَقِيَنِي سيدنا حضرت أَبُو بَكْرٍ عليه السلام
আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবার আলাইহিস সালাম উনার সাথে সাক্ষাত হলো। তিনি জানতে চাইলেন
فَقَالَ كَيْفَ أَنْتَ يَا حضرت حَنْظَلَةُ رضى الله تعالى عنه
জিজ্ঞাসা করলেন, কেমন আছেন হে হযরত হানযালা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু?
قُلْتُ نَافَقَ حضرت حَنْظَلَةُ رضى الله تعالى عنه
তিনি বললেন, হযরত হানযালা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি মুনাফিক্ব হয়ে গেছেন। নাউযুবিল্লাহ!
قَالَ سُبْحَانَ اللَّهِ مَا تَقُولُ
তিনি বললেন, সুুবহানাল্লাহ! মহান আল্লাহ পাক তিনি মহান। আপনি এটা কি বললেন? তিনি বললেন, আপনি কেমন আছেন? তিনি বললেন, হযরত হানযালা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুতো মুনাফিক্ব হয়ে গেছেন। নাউযুবিল্লাহ! আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া হযরত ছিদ্দীক্বে আকবার আলাইহিস সালাম তিনি বললেন, আপনি এটা কি বললেন? সুুবহানাল্লাহ! মহান আল্লাহ পাক তিনি মহান। এটা কথা হলো
قُلْتُ: نَكُونُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُذَكِّرُنَا بِالنَّارِ وَالْجَنَّةِ
তিনি বললেন, আমি বললাম হে আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া হযরত ছিদ্দীক্বে আকবার আলাইহিস সালাম! আমরা যখন মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ছোহবত মুবারক ইখতিয়ার করে থাকি তখন আমাদের অবস্থা জান্নাত-জাহান্নাম, আসমান-যমীন, আরশ-কুরসী, লওহ-কলম, বেহেশত-দোযখ যিনি খ¦লিক যিনি মালিক যিনি খ¦লিক যিনি রব মহান আল্লাহ পাক উনাদেরকে সরাসরি দেখতে পাই। তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
كَأَنَّا رَأْيُ عَيْنٍ
স্পষ্ট আমরা চোখে সরাসরি দেখি। সরাসরি দেখি।
فَإِذَا خَرَجْنَا مِنْ عِنْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَافَسْنَا الْأَزْوَاجَ وَالْأَوْلَادَ وَالضَّيْعَاتِ
যখন মহাসম্মানিত এবং মহাপবিত্র ছোহবত মুবারক থেকে আমরা বের হয়ে আসি তখন আমাদের আল আওলাদ, আহাল-ইয়াল, পরিবারবর্গ, ছেলে-মেয়ে, ক্ষেত-খামার, ব্যবসা-বাণিজ্য, চাকরী-বাকরী বাধাস্বরূপ হয়। অর্থাৎ এ বিষয়গুলি আমাদের বাধাস্বরূপ হয়।
فَنَسِينَا كَثِيرًا
ফলে আমরা অনেক কিছু ভুলে যাই অর্থাৎ এই সমস্ত বিষয়গুলি তখন আমাদের আর স্মরণে আসে না। সে জন্য আমি বলেছি হানযালা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু মুনাফিক্ব হয়ে গেছেন। নাউযুবিল্লাহ!
قَالَ حضرت أَبُو بَكْرٍ عليه السلام فَوَاللَّهِ إِنَّا لَنَلْقَى مِثْلَ هَذَا
আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া হযরত ছিদ্বীক্বে আকবর আলাইহিস সালাম তিনি বললেন, সেই মহান আল্লাহ পাক উনার ক্বসম! আমারোতো এরকম হয়ে থাকে। তাহলে বিষয়টা কি?
فَانْطَلَقْتُ أَنَا وَ حضرت أَبُو بَكْرٍ عليه السلام حَتَّى دَخَلْنَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
তখন আমি বললাম, তাহলে চলুন আমরা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট যাই; বলে আমি ও হযরত সিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম আমরা মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত খিদমত মুবারকে যাওয়ার জন্য রওয়ানা হলাম।
فَقُلْتُ: نَافَقَ حضرت حَنْظَلَةُ رضى الله تعالى عنه يَا رَسُولَ اللَّهُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
হযরত হানযালা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, আমি বললাম ইয়া রসূলাল্লাহ! ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! হানযালা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনিতো মুনাফিক্ব হয়ে গেছেন। নাউযুবিল্লাহ! মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন এটা কি করে সম্ভব?
্রوَمَا ذَاكَ؟গ্ধ
কি বললেন, আপনি এটা?
قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَكُونُ عِنْدَكَ
আমি বললেন, ইয়া রসূলাল্লাহ! ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম! যখন আমরা আপনার কাছে থাকি
تُذَكِّرُنَا بِالنَّارِ وَالْجَنَّةِ كَأَنَّا رَأْيَ عَيْنٍ
আপনার মহাসম্মানিত ছোহবত মুবারক উনার মাধ্যম দিয়ে আমরা সরাসরি স্বচক্ষে সব দেখতে পাই। বেহেশত-দোযখ, আসমান-যমীন, আরশ-কুরসী, লৌহ-কলম, যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনাদেরকে সব আমরা স্বচক্ষে দেখি। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সুবহানা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১০)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কারবালার ঘটনার জন্য মালউন ইয়াযিদ লানতুল্লাহি আলাইহি দায়ী এবং সে কাফির (২)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৭ম পর্ব)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৫)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিনটি আক্বীদাহ বিশুদ্ধ করা আবশ্যক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক উনার ওলীগণ যে বিছালী শান মুবারকের পরও জীবিত, তার ঈমানদীপ্ত ঘটনা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












