কুতুবুল আলম, আমীরুশ শরীয়ত, মাহতাবে তরীকত, মাহিউল বিদয়াহ, মুহ্ইস সুন্নাহ, মুজাদ্দিদুয যামান, হুজ্জাতুল ইসলাম, রঈসুল মুহাদ্দিছীন, ফখরুল ফুক্বাহা, তাজুল মুফাসসিরীন, সুলতানুল আরিফীন,
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৭ম পর্ব)
, ১৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
দুয়া মুনাজাত:
সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি সেজন্য বলতেন, কোন নেক কাজ আমি আমার নিজের জন্য রাখিনা। সব বন্টন করে আমি খালি হয়ে থাকি। উনার মুনাজাতের মাধ্যমেও মহান আল্লাহ পাক উনার দানের এই প্রশস্ততার বহিঃপ্রকাশ দেখা যায়। যিকিরের পর ছওয়াব রেসানীতে তিনি অনেক লম্বা মুনাজাত করতেন। তিনি এভাবে ছওয়াব রেসানীর মুনাজাত করতেন-
“আয় মহান আল্লাহ পাক, আমরা দোয়া-দরূদ, তাসবীহ-তাহলীল, ছলাত, ছাওম ইত্যাদি যা কিছু পড়েছি এবং জীবনে যত ফরয-ওয়াজিব, সুন্নত, নফল ইবাদত করেছি, তাতে যা কিছু ভুল-ত্রুটি হয়েছে আপনার রহমতের দ্বারা মাফ করে, এর অশেষ ছওয়াব মঞ্জুর করুন। সেই ছওয়াব সর্বপ্রথম আমাদের প্রাণের আঁকা তাজেদারে মদীনা, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে পৌঁছে দিন। এর ছওয়াব উনার আল ও আওলাদ, আযওয়াজে মুতাহহারাত, ছাহাবায়ে কিরাম, আহলু বাইত শরীফ, রিদওয়ানুল্লাহে তায়ালা আলাইহিম আজমাইন উনাদের খিদমত মুবারকে পৌঁছে দিন।
এর ছওয়াব তামাম আম্বিয়া আলাইহিমুস সালাম উনাদের পাক আরওয়াহ মুবারকে পৌঁছে দিন।
এর ছওয়াব তামাম ছিদ্দিকীন, শুহাদা, ছলেহীন, তাবেঈন, তাবে-তাবেঈন, আইম্মায়ে মোজতাহেদীন, মুহাদ্দিছীন, মুফাসসিরীন, ফুকাহা উনাদের পাক আরওয়া মুবারকে পৌঁছে দিন।
এর ছওয়াব তামাম আইম্মায়ে তরীকত, পীরানে তরীকত, খাছ করে কাদেরিয়া, চিশ্তীয়া, নক্শবন্দীয়া, মুজাদ্দিদীয়া, ছবেরিয়া, সোহরাওয়ার্দিয়া, বায়জেদিয়া, কলন্দরিয়া, উয়াইসিয়া, মালামাতিয়া, শাজলিয়া এবং মুহম্মদীয়া তরীকা উনাদের সমস্ত ইমাম ও উনাদের সকলের মুরীদীন, মু’তাক্বিদীন, মুহিব্বীন, মুতায়াল্লিক্বীন ও খুলাফা উনাদের পাক আরওয়াহ মুবারকে পৌঁছে দিন।
এর ছওয়াব সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত জীন ও ইনসানের মধ্যে যত মু’মিনীন, মু’মিনাত, মুসলিমীন মুসলিমাত ইন্তেকাল করেছেন, এখন রয়েছেন এবং কিয়ামত পর্যন্ত আসবেন, উনাদের সকলের পাক আরওয়াহ মুবারকে এবং আমল নামায় পৌঁছে দিন।
এর ছওয়াব আমাদের সকলের পিতামাতা, ভাইবোন, দাদা-দাদী, নানা-নানী, মামা-মামী, ফুফা-ফুফু, চাচা-চাচী, শ্বশুর-শ্বাশুড়ী, পীর-উস্তাদ, দোস্ত-আহবাব, পাড়া-প্রতিবেশী, জীবিত এবং মৃত সমস্ত মু’মিন জ্বীন-ইনসানের পাক আরওয়াহ মুবারকে পৌঁছে দিন। খাছ করে এই সমস্ত ছওয়াবের হাদিয়া আমাদের প্রাণের মামদুহ মুর্শিদ কিবলা উনার আমলনামায় পৌঁছে দিন। এর ছওয়াব উনার সমস্ত আওলাদ, আছহাব, আজওয়াজ, সমস্ত মুরীদীন, মুতাকিদীন, মুহিব্বীন, মুতাআল্লিকীন ও খুলাফা উনাদের আরওয়াহ মুবারক ও আমলনামায় পৌঁছে দিন।”
সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার অভিমত, সর্বশেষে যাঁর উপর ছওয়াব রেসানী হবে, উনার উপর সবচেয়ে বেশী ছওয়াব পৌঁছবে। আমরা যেহেতু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সবচেয়ে বেশী মুহব্বত করে থাকি, তাই আমাদের সমস্ত জীবনের ছওয়াবগুলি উনাকে প্রথমে ও শেষে হাদিয়া পাঠাই। এর ওসীলায় মহান আল্লাহ পাক তিনি আমাদের দোয়াগুলিকেও কবুল করবেন, ইনশাআল্লাহ! ছওয়াব রেসানীর পর উনার মুনাজাত আরো অনেক লম্বা হতো, যা এখানে উল্লেখ করা হলো না।
উপরোক্ত দোয়া থেকে বুঝা যায় সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি কতটুকু প্রশস্ততার সঙ্গে ছওয়াব রেসানীর দোয়া করতেন এবং মহান আল্লাহ পাক উনার অফুরন্ত রহমতের উপর উনার কতটুকু আস্থা ছিলো। সুবহানাল্লাহ!
-আলহাজ্জ ছূফী সাঈদ আহমদ গজনবী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১০)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কারবালার ঘটনার জন্য মালউন ইয়াযিদ লানতুল্লাহি আলাইহি দায়ী এবং সে কাফির (২)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৫)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিনটি আক্বীদাহ বিশুদ্ধ করা আবশ্যক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক উনার ওলীগণ যে বিছালী শান মুবারকের পরও জীবিত, তার ঈমানদীপ্ত ঘটনা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












