ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়াদার ধর্মব্যবসায়ী উলামায়ে-‘সূ’দের হাক্বীকত সম্পর্কে (১৩)
, ১৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ রবি , ১৩৯২ শামসী সন , ২১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ০৬ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
সেটাই পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে, তিন শ্রেণীর লোক মানুষকে গোমরাহ করবে, পবিত্র দ্বীন ইসলাম থেকে সরিয়ে দিবে।
এক নাম্বার উলামায়ে ‘সূ’ এরাই ফতওয়া দিয়ে থাকে।
দু’নাম্বার মুনাফিক, তারা কিতাব নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে।
আর তিন নাম্বার সেটা বাস্তবায়িত করে গোমরাহ যারা শাসক তারা। তাদের পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ উনার ইলিম নেই। তাই তারা সেটা বাস্তবায়িত করে। নাউযুবিল্লাহ!
যার কারণে আওয়ামুন নাস সেই গোনাহে গোনাহগার হয়ে যায়, তখন সে কান্নাকাটি করবে, রোনাজারি করবে কিন্তু তাদের কান্নাকাটিতে, রোনাজারিতে কোন কাজ হবে না। সময় থাকতে তাদেরকে সেটা বুঝে নিতে হবে, আমলে আনতে হবে। সেটাই মহান আল্লাহ পাক তিনি বলে দিয়েছেন, তখন তোমরা কান্নাকাটি করবে এদের বিরুদ্ধে বদদোয়া করবে, কাজ হবে না। তোমরাও জাহান্নামে যাবে। এটা হচ্ছে মুসলমান, কাফির উভয় ক্বওমের জন্য।
আবার খাছ করে কাফিরদের জন্য বলা হয়েছে। মহান আল্লাহ পাক তিনি খাছ করে বলেছেন কাফিরদের জন্য। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَقَالَ الَّذِينَ كَفَرُوْا رَبَّنَا اَرِنَا اللَّذَيْنِ أَضَلَّانَا مِنَ الْجِنِّ وَالْانْسِ نَجْعَلْهُمَا تَحْتَ أَقْدَامِنَا لِيَكُوْنَا مِنَ الْاَسْفَلِيْنَ
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, যারা উলামায়ে ‘সূ’দের দ্বারা বিভ্রান্ত হয়েছে, রাজা-বাদশাহ, যারা ঈমানদার, তারাতো বলবেই। শুধু তারাই না কাফিরেরাও বলবে। কি বলবে কাফিরেরা? মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَقَالَ الَّذِينَ كَفَرُوْا
যারা কাফির তারা বলবে-
رَبَّنَا اَرِنَا اللَّذَيْنِ أَضَلَّانَا مِنَ الْجِنِّ وَالْانْسِ
আয় বারে ইলাহী! আমাদেরকে দেখিয়ে দিন ঐ সমস্ত জিন, ইনসান যারা গোমরাহ করেছিলো, বিভ্রান্ত করেছিলো, জাহান্নামী করেছে, কুফরী করার জন্য সাহায্য করেছে, কাফির বানিয়েছে, তাদেরকে আমাদের দেখিয়ে দিন আয় মহান আল্লাহ পাক!
نَجْعَلْهُمَا تَحْتَ أَقْدَامِنَا لِيَكُوْنَا مِنَ الْاَسْفَلِيْنَ
তাদেরকে আমরা পাড়াবো, পা দিয়ে মাড়াবো, পায়ের তলে নিবো, তাদেরকে লাঞ্ছিত করবো।
এর ব্যাখ্যায় বা তাফসীরে বলা হয়, জাহান্নামী কাফিরেরা বলবে, ঐ সমস্ত জাহান্নামী জিন-ইনসান যারা কাফিরদের কাফির করেছে তাদেরকে দেখিয়ে দিন। কি হবে? তাদের দেখিয়ে দিলে তারা বলবে, আমরা তাদেরকে পা দিয়ে পাড়িয়ে, মাড়িয়ে, দলিত মথিত করে, লাত্থি দিয়ে জাহান্নামে ফেলে তাদের উপর দিয়ে জাহান্নামে যাবো। নাউযুবিল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)