সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ

দুনিয়াদার ধর্মব্যবসায়ী উলামায়ে-‘সূ’দের হাক্বীকত সম্পর্কে (১৩)
এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, রাত ২:৪০ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ১:৪৯
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ

সেটাই পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে, তিন শ্রেণীর লোক মানুষকে গোমরাহ করবে, পবিত্র দ্বীন ইসলাম থেকে সরিয়ে দিবে।
এক নাম্বার উলামায়ে ‘সূ’ এরাই ফতওয়া দিয়ে থাকে।
দু’নাম্বার মুনাফিক, তারা কিতাব নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে।
আর তিন নাম্বার সেটা বাস্তবায়িত করে গোমরাহ যারা শাসক তারা। তাদের পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ উনার ইলিম নেই। তাই তারা সেটা বাস্তবায়িত করে। নাউযুবিল্লাহ!
যার কারণে আওয়ামুন নাস সেই গোনাহে গোনাহগার হয়ে যায়, তখন সে কান্নাকাটি করবে, রোনাজারি করবে কিন্তু তাদের কান্নাকাটিতে, রোনাজারিতে কোন কাজ হবে না। সময় থাকতে তাদেরকে সেটা বুঝে নিতে হবে, আমলে আনতে হবে। সেটাই মহান আল্লাহ পাক তিনি বলে দিয়েছেন, তখন তোমরা কান্নাকাটি করবে এদের বিরুদ্ধে বদদোয়া করবে, কাজ হবে না। তোমরাও জাহান্নামে যাবে। এটা হচ্ছে মুসলমান, কাফির উভয় ক্বওমের জন্য।
আবার খাছ করে কাফিরদের জন্য বলা হয়েছে। মহান আল্লাহ পাক তিনি খাছ করে বলেছেন কাফিরদের জন্য। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَقَالَ الَّذِينَ كَفَرُوْا رَبَّنَا اَرِنَا اللَّذَيْنِ أَضَلَّانَا مِنَ الْجِنِّ وَالْانْسِ نَجْعَلْهُمَا تَحْتَ أَقْدَامِنَا لِيَكُوْنَا مِنَ الْاَسْفَلِيْنَ
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, যারা উলামায়ে ‘সূ’দের দ্বারা বিভ্রান্ত হয়েছে, রাজা-বাদশাহ, যারা ঈমানদার, তারাতো বলবেই। শুধু তারাই না কাফিরেরাও বলবে। কি বলবে কাফিরেরা? মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَقَالَ الَّذِينَ كَفَرُوْا
যারা কাফির তারা বলবে-
رَبَّنَا اَرِنَا اللَّذَيْنِ أَضَلَّانَا مِنَ الْجِنِّ وَالْانْسِ
আয় বারে ইলাহী! আমাদেরকে দেখিয়ে দিন ঐ সমস্ত জিন, ইনসান যারা গোমরাহ করেছিলো, বিভ্রান্ত করেছিলো, জাহান্নামী করেছে, কুফরী করার জন্য সাহায্য করেছে, কাফির বানিয়েছে, তাদেরকে আমাদের দেখিয়ে দিন আয় মহান আল্লাহ পাক!
نَجْعَلْهُمَا تَحْتَ أَقْدَامِنَا لِيَكُوْنَا مِنَ الْاَسْفَلِيْنَ
তাদেরকে আমরা পাড়াবো, পা দিয়ে মাড়াবো, পায়ের তলে নিবো, তাদেরকে লাঞ্ছিত করবো।
এর ব্যাখ্যায় বা তাফসীরে বলা হয়, জাহান্নামী কাফিরেরা বলবে, ঐ সমস্ত জাহান্নামী জিন-ইনসান যারা কাফিরদের কাফির করেছে তাদেরকে দেখিয়ে দিন। কি হবে? তাদের দেখিয়ে দিলে তারা বলবে, আমরা তাদেরকে পা দিয়ে পাড়িয়ে, মাড়িয়ে, দলিত মথিত করে, লাত্থি দিয়ে জাহান্নামে ফেলে তাদের উপর দিয়ে জাহান্নামে যাবো। নাউযুবিল্লাহ!

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১৪ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১৪ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৪ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে