ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ অনুসরণ করার গুরুত্ব ও ফযীলত (২১)
, ১৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯২ শামসী সন , ২৫জুলাই, ২০২৪ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
শেষ পর্যন্ত ঘুরতে ঘুরতে হযরত ইমাম মুহম্মদ রহমতুল্লাহি আলাইহি উনার দরবার শরীফে আসল। সে বলেছে, আসমান এবং যমীনে যা কিছু আছে, তাই দেবে তার মেয়ের বিয়েতে। যদি সে তা দিতে না পারে, তার আহলিয়া (স্ত্রী) তালাক হয়ে যাবে। এখন আসমান এবং যমীনে যে কত কিছু রয়েছে, সে কি করে দেবে। কোন আলেম সে জাওয়াব দিতে পারলেন না।
হযরত ইমাম মুহম্মদ রহমতুল্লাহি আলাইহি উনার কাছে যখন সে আসলো, আসার পরে উনি বললেন যে- হ্যাঁ আমি তোমার মাসয়ালার জাওয়াব দিতে পারি, তবে এক হাজার দিরহাম লাগবে, এক হাজার দিরহাম। তোমার শরবতের যেমন মূল্য রয়েছে, আমার মাসয়ালারও তেমন কদর রয়েছে।
এক হাজার দিরহাম দিতে হবে। তারপরে তোমার মাসয়ালার জাওয়াব দেওয়া হবে। সে ব্যক্তি এক হাজার দিরহাম সংগ্রহ করলে উনি জাওয়াবে বললেন, তুমি তোমার মেয়ের বিয়েতে এক জিল্দ্ পবিত্র কুরআন শরীফ দিয়ে দিও। কেননা মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেছেন-
كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ- مَا فَرَّطْنَا فِي الْكِتَابِ مِنْ شَيْءٍ
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে কোন কিছুই তরক করা হয়নি, সবকিছু বরং আসমান এবং যমীনে যা রয়েছে, তার চেয়েও বেশী রয়েছে পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে। সুবহানাল্লাহ!
কাজেই সেই পবিত্র কালামুল্লাহ শরীফ নাযিল করা হয়েছে- আমাদের প্রতি। সবকিছু রয়েছে, অথচ তার হাক্বীক্বত আমরা বুঝি না। না বুঝার কারণেই আমাদের এই অবস্থা হয়েছে।
কাজেই পবিত্র কুরআন শরীফ উনার হাক্বীক্বত আমাদেরকে বুঝতে হবে। সেটা বুঝলে সেই অনুযায়ী আমল করলে, আমরা হাক্বীক্বী মুসলমান হতে পারবো।
এজন্য বলা হয়েছে-
مسلمان هو كر وه زمانه ميس معجز ته
اور تم خار تارك قران هو كر
ঐ যামানার মুসলমানেরা সম্মানিত হয়েছিল, পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাকে আঁকড়িয়ে ধরে থাকার কারণে। আর এখন লাঞ্ছনা-গঞ্ছনা, পদদলিত সবকিছু হচ্ছে তার একমাত্র কারণ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনার ইহানত।
কেন আমরা অপমানিত হচ্ছি লাঞ্ছিত হচ্ছি? একমাত্র পবিত্র কুরআন শরীফ এবং পবিত্র হাদীছ শরীফ উনার হুকুম আহকাম আমরা ছেড়ে দিয়েছি। তার জন্যেই আমাদের এ অবস্থা। আমরা যদি সেটা ধরে রাখতাম, তাহলে অবশ্যই আমরা কামিয়াব হতাম। আমরা অবশ্যই কামিয়াব হয়ে যেতাম।
কিন্তু অতীতের হযরত আওলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম, হযরত বুযুর্গানে দ্বীন, ইমাম, মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনারা যথাযথ সেটা পালন করে গেছেন। যথাযথ পালন করে গেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)