মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ

পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ অনুসরণ করার গুরুত্ব ও ফযীলত (১২)
এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, সকাল ৬:১৪
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ

প্রত্যেককেই ইন্তেকাল করতে হবে, তবে মুসলমান হয়ে। এখন মুসলমান হয়েই যে ইন্তেকাল করতে হবে, এই পবিত্র আয়াত শরীফ উনার প্রসঙ্গে বলা হয়ে থাকে- হযরত ইমাম আ’যম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি উনার একটা ওয়াকেয়া। মুসলমান হয়ে মারা যেতে হবে আর মহান আল্লাহ পাক উনাকে ভয় করার মত ভয় করতে হবে।
হযরত ইমাম আ’যম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি উনার সময় এক বৃদ্ধা মহিলা ছিল। সে ছিল উনার মুখালিফ অর্থাৎ উনার বিরুদ্ধবাদী। সে একদিন উনার এক ছাত্রকে বললো- হে ছাত্র! তোমাদের ইমাম ছাহেব, যিনি ইমামে আ’যম, খুব বড় ইমাম। উনি তো অনেক মাসয়ালা মাসায়েলের জাওয়াব দিয়ে থাকেন। আমার একটা মাসয়ালা রয়েছে, এই মাসয়ালার জাওয়াব কি উনি দিতে পারবেন”
সেই ছাত্র বললো- হে বৃদ্ধা মহিলা! আপনি গিয়ে দেখতে পারেন, উনিতো অনেকের মাসয়ালার জাওয়াব দিয়ে থাকেন। আশাকরি আপনারটাও দিতে পারবেন।
বৃদ্ধা মহিলা উনার কাছে এসে জিজ্ঞাসা করলো, হে ইমামে আ’যম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি! একটা মাসয়ালা, কি মাসয়ালা ”আমার একটা ছাগল আছে। ছাগলের থোতার মধ্যে কিছু পশম রয়েছে। আর আপনার তো থোতা মোবারকে দাড়ি রয়েছে। তো আপনার দাড়ি শ্রেষ্ঠ, না আমার ছাগলের থোতার পশম শ্রেষ্ঠ?”
এই মাসয়ালাটার জাওয়াবে হযরত ইমামে আ’যম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, হে বৃদ্ধা মহিলা! এই মাসয়ালার জাওয়াবের জন্য তুমি তিনদিন পরে এসো, তোমার জাওয়াব দেয়া হবে। বৃদ্ধা মহিলা চলে গেল।
মহান আল্লাহ পাক উনার কুদরত এবং হযরত ইমামে আ’যম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি উনার কারামত। তিনদিন পরে হযরত ইমামে আ’যম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি তিনি বিছাল শরীফ গ্রহণ করলেন।
كَرَمَاتُ الْاَوْلِيَاءِ حَقٌّ
অর্থ : মহান আল্লাহ পাক উনার ওলীগণ উনাদের কারামত সত্য।
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ উনাদের দ্বারা এটা প্রমাণিত। উনি জেলখানায় ছিলেন। যখন বিছাল শরীফ গ্রহণ করেছেন, তখন বৃদ্ধা মহিলা শুনলো। শুনে সে রটনা করতে লাগলো, দেখো! তোমাদের ইমাম ছাহেব আমার মাসয়ালার জাওয়াব দেয়ার ভয়ে ইন্তেকাল করেছেন। নাউযুবিল্লাহ্!
এ কথা বলতে বলতে সে চৌরাস্তার মধ্যে এসে থামলো। ঠিক ইত্যবসরে হযরত ইমামে আ’যম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি উনার জিসিম মুবারক গোসল করিয়ে, কাফন পরায়ে, খাটিয়ায় করে ঐ রাস্তার মাথায় এসে পৌঁছেছিল। জিসিম মুবারক যখন এসে পৌঁছেছিল, তখন মহান আল্লাহ পাক উনার কি কুদরত! মহান আল্লাহ পাক তিনি হযরত ইমামে আ’যম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি উনার যবান মুবারক খুলে দিলেন।
উনি সেখান থেকে বললেন, হে বৃদ্ধা মহিলা! তুমি তোমার মাসয়ালার জাওয়াব নিয়ে যাও। তোমার সেই ছাগলের থোতার পশম থেকে আমার দাড়ি অনেক শ্রেষ্ঠ। আমি কেন তখন জাওয়াব দেইনি তুমি জান? আমি জওয়াব দেইনি, আমি ইমামে আ’যম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি, মানুষ আমাকে অনেক বড় বলে। ৫৫ বৎসরে আমি ৫৫ বার হজ্জ করেছি। দু’ রাকায়াত নামাযের মধ্যে আমি সম্পূর্ণ কুরআন শরীফ খতম করেছি। অনেক ইবাদত বন্দিগী করেছি। অনেক নেক আমল করেছি। কিন্তু আমার একটা ভয় ছিল। আমি ঈমানের সাথে যেতে পারি কি-না? আমি প্রকৃত (হাক্বীক্বী) মুসলমান হয়েছি কি-না? হাক্বীক্বী মু’মিন হয়েছি কি-না? ঈমানের সাথে আমি যেতে পারি কি-না? আমি যদি ঈমানের সাথে যেতে না পারি, তাহলে তোমার ছাগলের থোতার পশমের অনেক কদর হবে, কারণ তাকে মিটায়ে দেয়া হবে, তার কোন শাস্তি হবে না। আর আমি যদি নাযাত না পাই, আমাকে জাহান্নামে শাস্তি দেয়া হবে। আর যদি আমি নাযাত পেয়ে যাই, তখন আমার এই দাড়ি মুবারকের ফযীলত তোমার ছাগলের থোতার পশম থেকে অনেক বেশী। আমি সেজন্য তখন জাওয়াব দেইনি। আমি এখন ঈমানের সাথে এসেছি, কাজেই আমার দাড়ি মুবারকের ফযীলত অনেক বেশী যেহেতু আমি ঈমানের সাথে এসেছি। সুবহানাল্লাহ!

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ২০ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ২০ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২০ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে