পবিত্র সূরা দুখান শরীফে বর্ণিত লাইলাতুম মুবারকাই হচ্ছে পবিত্র শবে বরাত; যে রাত্রি মুবারকে সমস্ত প্রজ্ঞাময় বিষয়সমূহের ফায়ছালা করা হয় (৬)
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ আশির, ১৩৯৩ শামসী সন , ০৪ মার্চ, ২০২৬ খ্রি:, ১৯ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
(পূর্বে প্রকাশিতের পর)
হযরত ইমাম রাগিব ইস্পাহানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
اَلْفَرْقُ بَيْنَ الْاِنْزَالِ وَالتَّنْزِيْلِ فِىْ وَصْفِ الْقُرْاٰنِ وَالْمَلَائِكَةِ اَنَّ التَّنْزِيْلَ يَخْتَصُّ بِالْمَوْضِعِ اَلَّذِىْ يَشِيْرُ اِلٰى اِنْزَالِهِ مُتَفَرِّقًا وَمَرَّةً بَعْدَ اُخْرٰى وَالْاِنْزَالُ اَعَمُّ مِنْ ذٰلِكَ وَمِنْهُ قَوْلُه تَعَالٰى {اِنَّا اَنْزَلْنَاهُ فِىْ لَيْلَةِ الْقَدْرِ}
অর্থ: “মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ এবং হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের বৈশিষ্ট বর্ণনা করার ক্ষেত্রে اَلْاِنْزَالُ ও اَلتَّنْزِيْلَ শব্দ মুবারক উনাদের মধ্যে পার্থক্য হচ্ছে- اَلتَّنْزِيْلَ শব্দ মুবারক ঐ স্থানের জন্য খাছ। যেখানে পৃথকভাবে কোনো কিছু নাযিল হওয়ার ইঙ্গিত করা হয় এবং যা বারবার নাযিল হয়। আর اَلْاِنْزَالُ শব্দ মুবারক এর থেকে আম বা ব্যাপক অর্থবোধক। যেমন: মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই আমি পবিত্র শবে ক্বদরে মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ (একত্রে) নাযিল করেছি।” (ফাতহুল বারী ১৩/ ৪৬৩, ইরশাদুস সারী লি শারহে ছহীহিল বুখারী ১০/৪৩৩, ফাতহুস সালাম শরহে উমদাতুল আহকাম ৭/৪৮০ ইত্যাদি)
উক্ত কিতাবে আরো বর্ণিত রয়েছে-
وَيُؤَيِّدُ التَّفْصِيْلَ بِقَوْلِهِ تَعَالٰى {يٰاَيُّهَا الَّذِينَ اٰمَنُوْا اٰمِنُوْا بِاللهِ وَرَسُوْلِهِ وَالْكِتٰبِ الَّذِىْ نَزَّلَ عَلٰى رَسُوْلِهِ وَالْكِتٰبِ الَّذِىْ اَنْزَلَ مِنْ قَبْلُ} [النساء: ১৩৬] فَاِنَّ الْمُرَادَ بِالْكِتَابِ الْاَوَّلِ الْقُرْاٰنُ وَبِالثَّانِىْ مَا عَدَاهُ وَالْقُرْاٰنُ نَزَلَ نُجُوْمًا اِلَى الْاَرْضِ بِحَسَبِ الْوَقَائِعِ بِخِلَافِ غَيْرِهِ مِنَ الْكُتُبِ
অর্থ: উপরোক্ত ব্যাখ্যাটা আরো সুদৃঢ় করা হয়েছে, মহান আল্লাহ পাক উনার কালাম মুবারক- ‘হে ঈমানদারগণ! তোমরা মহান আল্লাহ পাক উনার প্রতি, উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি, সম্মানিত কিতাব যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি নাযিল করা হয়েছে, আর উনার পূর্বে যে সমস্ত কিতাবসমূহ নাযিল করা হয়েছে উনাদের প্রতি পরিপূর্ণভাবে সম্মানিত ঈমান মুবারক আনো।’ উনার দ্বারা। (পবিত্র সূরা নিসা শরীফ: পবিত্র আয়াত শরীফ ১৩৬)
এই পবিত্র আয়াত শরীফে প্রথম কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে, মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ। আর দ্বিতীয় কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে, পূর্ববর্তী নাযিলকৃত আসমানী কিতাবসমূহ। মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ বিভিন্ন ঘটনা মুবারক সংঘটিত হওয়ার পেক্ষাপটে ধাপে ধাপে যমীনে নাযিল হয়েছে। যা পূর্ববর্তী আসমানী কিতাবসমূহ (তাওরাত শরীফ, যাবূর শরীফ, ইঞ্জীল শরীফ) থেকে ভিন্ন। (কেননা পূর্ববর্তী আসমানী কিতাবসমূহ একত্রে নাযিল করা হয়েছে।) (ফাতহুল বারী ১৩/৪৬৪, ইরশাদুস সারী লি শারহে ছহীহিল বুখারী ১০/৪৩৩, ফাতহুস সালাম শরহে উমদাতুল আহকাম ৭/৪৮০ ইত্যাদি)
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১০)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কারবালার ঘটনার জন্য মালউন ইয়াযিদ লানতুল্লাহি আলাইহি দায়ী এবং সে কাফির (২)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৭ম পর্ব)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৫)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিনটি আক্বীদাহ বিশুদ্ধ করা আবশ্যক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












