ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১০৩)
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ আশির, ১৩৯৩ শামসী সন , ০৪ মার্চ, ২০২৬ খ্রি:, ১৯ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
এজন্য আমরা প্রতিদিন বলে থাকি যে, অন্তরগুলি গালিজমুক্ত করতে হবে। গালিজমূক্ত হবে কিভাবে? একজন কামিল শায়েখ উনার কাছে বাইয়াত গ্রহণ করতে হবে, সবক নিতে হবে, যিকির-ফিকির করতে হবে। ছোহবত মুবারক ইখতিয়ার করে ফয়েজ-তাওয়াজ্জুহ অর্জন করতে হবে। ফয়েজ-তাওয়াজ্জুটা কি? একটা নূর, আলো। যখন রাত্র অন্ধকার হয়ে যায় তখন দেখার জন্য বাতি জ্বালাতে হয়। দিনের বেলা বাতি জ্বালানো প্রয়োজন হয় না, কারণ সূর্য্য থাকে, অনেক আলো। একটা মানুষের অন্তরে গালিজ, অন্ধকার। এটাতে আলো জ্বালাতে হবে, আলো না জ্বালালে বুঝবে কি করে। যিকির-আযকার করার সাথে সাথে কোন কামিল শায়েখ উনার ছোহবত মুবারক ইখতিয়ার করতে হবে। সেখান থেকে একটু নূর, ফয়েজ আহরণ করতে হবে, সংগ্রহ করতে হবে। ফয়েজ-তাওয়াজ্জুহ হাছিল করতে হবে। সেটা যখন প্রবেশ করবে, যতটুকু প্রবেশ করবে ততটুকু আলো হবে। একটা জিরো পাওয়ারের লাইট জ্বালালে যতটুকু আলো, পাঁচ, দশ, বিশ, একশত, দু’শত পাওয়ার, সূর্য্য উঠলে সব দেখা যায়। যত তার আলো সংগ্রহ করবে সে অনুযায়ি সে দেখবে। এজন্য অন্তরটা কেউ যদি গালিজমুক্ত করতে চায় এই ফয়েজ-তাওয়াজ্জুহ হাছিল করলে অন্তর গালিজমুক্ত হবে। তখন তার পক্ষে এই বিষয়গুলো বুঝাটা সহজ ও সম্ভব হবে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
স্মরণীয় যে, অসংখ্য অগণিত নিয়ামত মুবারকের মধ্যে বিশেষ নিয়ামত হচ্ছেন, মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! উনাদের মধ্যে বিশেষ হচ্ছেন, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান, মর্যাদা-মর্তবা সমস্ত বিষয়গুলি যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি পূর্ববর্তী একশ’খানা ছহীফা, তিনখানা কিতাব এবং মহাসম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ উনার মধ্যে এবং যিনি মহাসম্মানিত মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে ইরশাদ মুবারক করেছেন। এখন উনাদের শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান প্রত্যেক সৃষ্টির জন্য, বান্দা-বান্দি, উম্মততো অবশ্যই, এমনকি সমস্ত সৃষ্টির জন্য অনুধাবন করা এটা ফরযে আইন উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
উনাদের ফযীলত, বুযূর্গী, সম্মান সম্পর্কে যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি এককথায় বলেছেন যে, আমরা বলে থাকি যে বিষয়টা। পবিত্র আয়াত শরীফ যথেষ্ট বুঝার জন্য-
اَلنَّبِـىُّ اَوْلـٰى بِالْمُؤْمِنِيْنَ مِنْ اَنْفُسِهِمْ وَاَزْوَاجُهٗ اُمَّهٰتُهُمْ.
(এ সম্মানিত আয়াত শরীফ যথেষ্ট উনাদের শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক বুঝার জন্য। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি নিজে বলে দিচ্ছেন।)
সহজ সরল অর্থ মুবারক: মহাসম্মানিত মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং মহাসম্মানিত মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা মু’মিনদের নিকট তাঁদের জানের চেয়ে অধিক প্রিয় এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন সমস্ত সৃষ্টির মহাসম্মানিত মহাপবিত্র পিতা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং মহাসম্মানিত মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা হচ্ছেন সমস্ত সৃষ্টির মহাসম্মানিত মহাপবিত্র মাতা আলাইহিন্নাস সালাম। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সেটাই মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
أَنَّ الْجَنَّةَ تَحْتَ أَقْدَامِ الْأُمَّهَاتِ
নিশ্চয়ই সমস্ত সন্তানদের জান্নাত তার সম্মানিত মায়ের ক্বদমের নিচে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তাই যদি হয় তাহলে যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার পরে মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি, এরপরে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা। উনাদের নূরুদ দারাজাত মুবারক তথা ক্বদম মুবারকের নিচে সমস্ত সৃষ্টির সকলেরই জান্নাত। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! কাজেই উনাদের বিষয়টা ফিকির করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১০)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কারবালার ঘটনার জন্য মালউন ইয়াযিদ লানতুল্লাহি আলাইহি দায়ী এবং সে কাফির (২)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৭ম পর্ব)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৫)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিনটি আক্বীদাহ বিশুদ্ধ করা আবশ্যক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












