সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফের অন্য এক আয়াত শরীফে বলেছেন-
اَلْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيْتُ لَكُمُ الْإِسْلَامَ دِيْنًا
অর্থাৎ আমি আজকে তোমাদের জন্য দ্বীন পূর্ণ করে দিলাম, নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। আর এই দ্বীনের উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ!
বলা হয়, খলীফাতুল মুসলিমীন, হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার সময় কিছু ইহুদী সম্প্রদায়ের লোক এসে বললো, হে হযরত খলীফাতুল মুসলিমীন আলাইহিস সালাম! আপনাদের পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে এমন একখানা আয়াত শরীফ নাযিল হয়েছে, আমাদের ইহুদীদের মধ্যে যদি এমন কোন আয়াত শরীফ নাযিল হতো, আমরা সেই দিনকে খুশির দিন, ঈদের দিন হিসেবে ঘোষণা করতাম।
তখন হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, হে ইহুদী সম্প্রদায়! কোন সে পবিত্র আয়াত শরীফ, যেই পবিত্র আয়াত শরীফ নাযিল হলে ঐদিনকে তোমরা খুশির দিন অর্থাৎ পবিত্র ঈদের দিন হিসেবে ঘোষণা করতে?
তখন সেই ইহুদীরা বললো, হে খলীফাতুল মুসলিমীন আলাইহিস সালাম! সেটা হলো ‘পবিত্র সূরা মায়িদা শরীফ’ উনার ৩ নম্বর পবিত্র আয়াত শরীফ। যাতে মহান আল্লাহ পাক তিনি বলে দিয়েছেন-
اَلْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيْتُ لَكُمُ الْإِسْلَامَ دِيْنًا
অর্থাৎ পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে বলে দেয়া হয়েছে, ইসলাম পরিপূর্ণ করে দেয়া হয়েছে, নিয়ামত পরিপূর্ণ করে দেয়া হয়েছে, মহান আল্লাহ পাক তিনি সন্তুষ্ট হয়েছেন এই দ্বীন ইসলাম উনার প্রতি।
এই পবিত্র আয়াত শরীফ নাযিল হয়েছে আপনাদের দ্বীন ইসলামে। আমাদের ধর্মে যদি নাযিল হতো, আমরা সেই দিন খুশির দিন, ঈদের দিন হিসেবে ঘোষণা করতাম।
তখন হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, হে ইহুদী সম্প্রদায়! তোমরা কি জানো, এই পবিত্র আয়াত শরীফ কবে নাযিল হয়েছে? কোথায় নাযিল হয়েছে? তোমাদের কি তা জানা আছে?”
ইহুদীরা বললো, হে আমীরুল মু’মিনীন! আমাদের সেটা জানা নেই।
হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, এই পবিত্র আয়াত শরীফ নাযিল হয়েছে সেই বিদায় হজ্জের সময় আরাফার ময়দানে এবং জুমুয়াবার দিনে। কাজেই আমাদেরকে আলাদাভাবে কোন খুশির দিন হিসেবে এটা বন্দোবস্ত করতে হবে না। সুবহানাল্লাহ!
কাজেই দ্বীন ইসলাম পরিপূর্ণ করে দেয়া হয়েছে। এজন্য নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন-
تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ، لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا : كِتَابَ اللهِ وَسُنَّةَ نَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
অর্থাৎ আমি তোমাদের জন্য দু’টা জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা এই দু’টা জিনিসকে আঁকড়িয়ে থাকবে, তোমরা কখনো গুমরাহ হবে না। একটি মহান আল্লাহ পাক উনার কিতাব এবং দ্বিতীয়টি মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুন্নত মুবারক। অর্থাৎ মহান আল্লাহ পাক উনার কিতাব এবং সম্মানিত সুন্নত মুবারক যতদিন আঁকড়িয়ে থাকবে, ততদিন তোমরা গুমরাহ হবে না। তোমরা হক্বের উপর কায়েম থাকবে।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।