ব্যাপক অভিযানেও থামছে না মাদক বাণিজ্য: সক্রিয় অনলাইন চক্র
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ আশির, ১৩৯৩ শামসী সন , ০৪ মার্চ, ২০২৬ খ্রি:, ১৯ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও দেশব্যাপী নিয়মিত অভিযানের মধ্যেও থামছে না মাদকের কারবার। উল্টো পাচারের ঝুঁকি এড়াতে মাদক কারবারিরা এখন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ‘হোম ডেলিভারি’ দিচ্ছে। পাশাপাশি সীমান্ত দিয়ে পাচার করা মাদকের ওপর নির্ভরতা কমিয়ে মুনাফার লোভে দেশের ভেতরেই গোপনে ‘ভেজাল মাদক’ উৎপাদনের দিকে ঝুঁকছে কয়েকটি প্রভাবশালী চক্র।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) সম্প্রতি দেশে প্রথমবারের মতো কয়েকটি অপ্রচলিত ও ভয়ংকর সিনথেটিক মাদকের চালান জব্দ করেছে।
মালয়েশিয়া থেকে আসা এই মাদকের চক্রটি মূলত ফেসবুক ও হোয়াটসঅ্যাপের ক্লোজড গ্রুপ, রিভিউ পেজ ও ভুয়া অ্যাকাউন্টে সংকেতপূর্ণ পোস্ট দিয়ে বিত্তবান তরুণদের টার্গেট করতো।
অনলাইনে ‘অদৃশ্য বাজার’ :
ডিএনসি বলছে, আন্তর্জাতিক চক্র অনলাইন প্ল্যাটফর্ম ও কুরিয়ার নেটওয়ার্ক ব্যবহার করে নতুন প্রজন্মের মধ্যে সিনথেটিক মাদকদ্রব্য ছড়িয়ে দিচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, সিনথেটিক ড্রাগের রাসায়নিক গঠন দ্রুত বদলে ফেলার কারণে আইনগত তালিকাভুক্তি ও পরীক্ষাগারে শনাক্তকরণ জটিল হয়ে পড়ছে। অনেক সময় এগুলোকে ‘হারবাল’ বা ‘সেফ’ নামে প্রচার করে বিভ্রান্ত করা হয়।
ডিএনসির ঢাকা বিভাগের গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মোস্তাক আহমেদ জানান, অফলাইনে ঝুঁকি বাড়ায় কারবারিরা এনক্রিপ্টেড অ্যাপস ও সোশ্যাল মিডিয়াকে ‘অদৃশ্য বাজার’ হিসেবে ব্যবহার করছে। এমনকি অনলাইনে শিশা বিক্রির চক্রও সক্রিয় রয়েছে। ডিএনসি ইতোমধ্যে এই চক্রের বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করেছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
স্থানীয়ভাবে মাদক উৎপাদন ও ভেজালের ঝুঁকি :
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আগে বিদেশ থেকে ইয়াবা, হেরোইন বা সিনথেটিক মাদকদ্রব্য আনা হতো বড় চালানে। কিন্তু সীমান্তে নজরদারি, প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তৎপরতা বাড়ায় বড় চালান ধরা পড়ছে বেশি। ফলে পাচারের ঝুঁকি ও ক্ষতির আশঙ্কা বেড়ে যাওয়ায় কারবারিরা বিকল্প পথ খুঁজছে। এই পরিস্থিতিতে কিছু চক্র গোপনে স্থানীয়ভাবে ছোট ল্যাবরেটরি স্থাপন করে মাদক তৈরি করছে বলে তথ্য মিলেছে।
ডিএনসি ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা বলছেন, সম্প্রতি বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভাড়া বাসা, পরিত্যক্ত গুদাম, গ্রামাঞ্চলের নির্জন বাড়ি থেকে রাসায়নিক দ্রব্য, ট্যাবলেট তৈরির যন্ত্র এবং মাদক উৎপাদনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি টঙ্গীতে এবং ৭ জানুয়ারি ভাটারা ও ওয়ারীতে এ ধরনের অবৈধ ল্যাব ও কারখানার সন্ধান পাওয়া গেছে। যেখানে অপ্রচলিত মাদক ‘কুশ’-সহ ইয়াবা ও মদ তৈরি করা হতো।
ডিএনসির গোয়েন্দা তথ্য বলছে, উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে অনলাইনভিত্তিক নেটওয়ার্কও সক্রিয় হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, মেসেজিং অ্যাপ ও গোপন ডেলিভারি ব্যবস্থার মাধ্যমে শহরের কলেজ-বিশ^বিদ্যালয়ে পড়া তরুণদের লক্ষ্য করে বাজার তৈরি করছে চক্রগুলো।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক হাসান মারুফ বলেন, তরুণদের মধ্যে ই-সিগারেট ও ভেপের ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই সুযোগে একটি চক্র তরল সিনথেটিক মাদক ছড়িয়ে দিচ্ছে। ডিএনসি সব সময় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। মাদক নিয়ন্ত্রণে ধারবাহিক অভিযান চলছে। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে মাদক উদ্ধার ও কারবারিদের গ্রেফতার করা হচ্ছে। অনলাইনেও আমরা কঠোর নজরদারি রেখেছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












