হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা অবশ্যই সত্যের মাপকাঠি; অস্বীকারকারীরা কাট্টা কাফির (১২)
উনারা প্রত্যেকেই ন্যায়ের উপর প্রতিষ্ঠিত ছিলেন:
আহলে সুন্নত ওয়াল জামা‘আত উনার আক্বীদাহ হচ্ছে, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা প্রত্যেকেই ন্যায়পরায়ণ ছিলেন। সুবহানাল্লাহ!
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত বিদায় হজ্জ মুবারক উনার সম্মানিত খুৎবা মুবারকে দীর্ঘ নছীহত মুবারক করার পর সমস্ত হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে উদ্দেশ্য করে নির্দেশ মুবারক দিলেন-
فَلْيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ
‘আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যারা উপস্থিত নেই উনাদের কাছে আমার মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফসমূহ পৌঁছে দিবেন।’ এখান থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় সমস্ত হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা ন্যায়পরায়ণ ছিলেন। কেননা এখানে নির্দিষ্ট করে কারো নাম মুবারক ধরে বলা হয়নি যে, আপনি পৌঁছে দিবেন। বরং বলা হয়েছে আপনারা যারা উপস্থিত আছেন প্রত্যেকেই যারা অনুপস্থিত উনাদের নিকট আমার মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ পৌঁছে দিবেন।
যার বিষয় দাঁড়ায় উনারা প্রত্যেকেই ন্যায়পরায়ণ ছিলেন, সত্যের মাপকাঠি ছিলেন তাই এই সুমহান দায়িত্ব মুবারক উনাদেরকেই দেয়া হয়েছে। সুবহানাল্লাহ!
আবুল ফিদা হযরত ইমাম ইবনে কাছীর রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
والصحابة كلهم عدول عند أهل السنة والجماعة لما أثنى الله عليهم في كتابه العزيز وبما نطقت به السنة النبوية في المدح لهم في جميع أخلاقهم وأفعالهم وما بذلوه من الأموال والأرواح بين يدي رسول الله صلى الله عليه وسلم، رغبة فيما عند الله من الثواب الجزيل والجزاء الجميل
অর্থ : আহলে সুন্নত ওয়াল জামা‘আত উনার নিকট সমস্ত হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা ন্যায়পরায়ণ। কেননা মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে উনাদের প্রশংসা মুবারক করেছেন। আর মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যেও উনাদের আখলাক্ব মুবারক এবং উনাদের সমস্ত আমল মুবারকসমূহের প্রশংসা মুবারক করা হয়েছে। উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত উপস্থিতি মুবারকে মহান আল্লাহ পাক উনার নিকট থেকে সর্বোচ্চ নেকী মুবারক এবং সর্বোত্তম বদলা মুবারক পাওয়ার লক্ষ্যে উনাদের সমস্ত মাল-সম্পদ খরচ করেছেন এবং নিজেদের জীবন মুবারক বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ! (আল বাহিছুল হাছীছ ফী ইখতিছারে উলূমিল হাদীছ ২৪ নং পৃষ্ঠা)
এরপরেও কেউ যদি বলে, উনারা ন্যায়পরায়ণ ছিলেন না, উনারা স্বজনপ্রীতি করেছেন। না‘ঊযুবিল্লাহ! তাহলে সে কত বড় কাট্টা কাফির হবে, বাতিল ৭২ ফিরক্বার অন্তর্ভুক্ত হবে সেটা বলার অপেক্ষাই রাখে না।
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
আরও পড়ুন
সব ›
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।