সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মহান আল্লাহ পাক তখন জিজ্ঞাসা করেন, হে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম!
قَالَ يَقُولُ: فَمَا يَسْأَلُونِي
আমার কাছে তারা কি চায়? সেখানে তারা কি বললো, কি চাইল আমার কাছে?”
قَالَ: يَسْأَلُونَكَ الْجَنَّةَ
আয় মহান আল্লাহ পাক! তারা আপনার কাছে জান্নাত চেয়েছে। মহান আল্লাহ পাক তিনি আবার জিজ্ঞাস করেন, হে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম!
قَالَ يَقُولُ: وَهَلْ رَأَوْهَا؟
তারা কি সে জান্নাত দেখেছে?”
قَالَ يَقُولُونَ: لَا وَاللهِ يَا رَبِّ مَا رَأَوْهَا,
আয় মহান আল্লাহ পাক! তারা জান্নাত দেখে নাই। মহান আল্লাহ পাক তিনি বলেন-
قَالَ يَقُولُ: فَكَيْفَ لَوْ رَأَوْهَا
“যদি তারা দেখতো, তাহলে তারা কি চাইত, কি বলতো, কি করতো?” তখন হযরত ফেরেশতা আলাইমিুস সালাম উনারা বলেন যে, মহান আল্লাহ পাক যদি তারা সত্যিই সেই বেহেশত দেখতো,
قَالَ يَقُولُونَ: لَوْ أَنَّهُمْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ عَلَيْهَا حِرْصًا وَأَشَدَّ لَهَا طَلَبًا وَأَعْظَمَ فِيهَا رَغْبَةً
তারা যদি জান্নাত দেখতো, জান্নাতের জন্য আরো বেশী আগ্রহ প্রকাশ করতো, আরো বেশী সেখানে ঝুঁকে যেত।
মহান আল্লাহ পাক তিনি জিজ্ঞাসা করেন, হে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম!
قَالَ فَمِمَّ يَتَعَوَّذُونَ؟
কিসের থেকে তারা আশ্রয় প্রার্থনা করে?” হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা বললেন-
مِنَ النَّارِ
আয় মহান আল্লাহ পাক! জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে। মহান আল্লাহ পাক তিনি বলেন, হে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম! তারা কি জাহান্নাম দেখেছে?” হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা বললেন-
لَا وَاللهِ مَا رَأَوْهَا
আয় মহান আল্লাহ পাক! আপনার কসম, তারা দেখে নাই।
قَالَ يَقُولُ: فَكَيْفَ لَوْ رَأَوْهَا
“যদি তারা দেখতো, তাহলে কি অবস্থা হতো হে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম!” হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা বললেন-
كَانُوا أَشَدَّ مِنْهَا فِرَارًا وَأَشَدَّ لَهَا مَخَافَةً
মহান আল্লাহ পাক! যদি তারা সেটা দেখতো, সেখান থেকে তারা পালিয়ে যেত। তারা জাহান্নামের থেকে অনেক দূরে চলে যেত। মহান আল্লাহ পাক তিনি তখন বলেন, হে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম!
قَالَ فَيَقُولُ فَأُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لَهُمْ
তোমরা সাক্ষী থাক এই মাহফিলে যতগুলি লোক গিয়েছিল, সমস্ত লোকের জিন্দেগীর গুণাহখাতা আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ্!
قَالَ يَقُولُ مَلَكٌ مِنَ الْمَلاَئِكَةِ
হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের মধ্যে একজন হযরত ফেরেশতা আলাইহিস সালাম বলেন,
فِيهِمْ فُلاَنٌ لَيْسَ مِنْهُمْ
“আয় মহান আল্লাহ পাক! তাদের মধ্যে একটা লোক ছিল, সে তাদের অন্তর্ভুক্ত নয়, সে কিন্তু ওয়াজ মাহফিল শুনতে যায়নি। দর্স-তাদরীসের জন্য যায়নি, যিকির-আযকারের জন্য যায়নি।
إِنَّمَا جَاءَ لِحَاجَةٍ
সে তার কোন জরুরতে রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখলো- কিছু লোক জমা হয়েছে, মনে করলো একটু দেখি। লোকটা গুণাহ্গার, লোকটা বদ্কার, লোকটা ফাসেক-ফুজ্জার। মহান আল্লাহ পাক, ঐ লোকটাকেও কি ক্ষমা করা হবে? সে তো ফাসেক, গুণাহ্গার।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
قَالَ هُمُ الْجُلَسَاءُ لاَ يَشْقَى بِهِمْ جَلِيسُهُمْ
“হে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম! ঐখানে যে নেককার লোকগুলো গিয়েছিল, যে আল্লাহওয়ালা লোকগুলো গিয়েছিল, তাদের উছিলাতে আমি তাকেও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ! অর্থাৎ ঐ মজলিসে ঐ বদকার লোককে নেককার লোকদের উছিলায় ক্ষমা করে দেয়া হলো। সুবহানাল্লাহ!
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।