ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ অনুসরণ করার গুরুত্ব (২)
, ২৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ ছানী, ১৩৯২ শামসী সন , ০৫ জুলাই, ২০২৪ খ্রি:, ২১ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
এজন্য অন্য একটি পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক উনার রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন-
عن حضرت أبى هريرة رضى الله تعالي عنه قال: قال رسول الله صلى الله علية وسلم إِنَّ لِلَّهِ مَلائِكَةً يَطُوفُونَ فِي الطُّرُقِ
হযরত আবূ হুরাইরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “মহান আল্লাহ পাক উনার কিছু খাছ হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা রয়েছেন, যাঁরা সারা পৃথিবী ঘুরে বেড়ান, সারা এলাকায় ঘুরে বেড়ান।
يَلْتَمِسُونَ أَهْلَ الذِّكْرِ
উনারা কোথায় মহান আল্লাহ পাক উনার যিকির হচ্ছে, মহান আল্লাহ পাক উনার ও উনার মহাসম্মানিত রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের আলোচনা হচ্ছে, তার খোঁজ করেন।
فَإِذَا وَجَدُوا قَوْمًا يَذْكُرُونَ اللهَ
যখন কোন সম্প্রদায়কে পেয়ে যান, তখন একজন আরেকজনকে সম্বোধন করে বলেন, তোমরা এদিকে চলে আস
تَنَادَوْا هَلُمُّوا إِلَى حَاجَتِكُمْ قَالَ فَيَحُفُّونَهُمْ بِأَجْنِحَتِهِمْ
হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা এসে জমা হয়ে যান সেই মাহ্ফিলের আশে-পাশে। পর্যায়ক্রমে একজনের পর একজন করতে করতে
إِلَى السَّمَاءِ الدُّنْيَا
পৃথিবীর আকাশ পর্যন্ত উনারা গিয়ে পৌঁছান। সুবহানাল্লাহ!
قَالَ : فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ وَهْوَ أَعْلَمُ مِنْهُمْ
মহান আল্লাহ পাক তিনি সবকিছু জানেন, তারপরেও যখন মাহফিল শেষ হয়ে যায়, মানুষ চলে যায়, হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারাও চলে যান মহান আল্লাহ পাক উনার কাছে। মহান আল্লাহ পাক তিনি জিজ্ঞাসা করেন, হে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম! আপনারা কোথা হতে এলেন?
مَا يَقُولُ عِبَادِي
আমার বান্দারা কি বললো?
قَالُوا : يَقُولُونَ يُسَبِّحُونَكَ وَيُكَبِّرُونَكَ وَيَحْمَدُونَكَ وَيُمَجِّدُونَكَ
হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা বলেন, আয় মহান আল্লাহ পাক, আপনার বান্দারা আপনার তাসবীহ পাঠ করেছে, আপনার বড়ত্ব প্রকাশ করেছে, আপনার প্রশংসা করেছে, আপনার বুযুর্গী বয়ান করেছে।
قَالَ فَيَقُولُ هَلْ رَأَوْنِي قَالَ فَيَقُولُونَ لا وَاللهِ مَا رَأَوْكَ
মহান আল্লাহ পাক তিনি বলেন, হে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম! ‘তারা কি আমাকে দেখেছে?” হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা বলেন, মহান আল্লাহ পাক আপনার কসম! তারা আপনাকে দেখে নাই। মহান আল্লাহ পাক তিনি বলেন, যদি তারা আমাকে দেখত, তাহলে কি অবস্থা হতো হে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম!” হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা তখন বললেন যে, আয় মহান আল্লাহ পাক! আপনাকে যদি তারা দেখতো,
كَانُوا أَشَدَّ لَكَ عِبَادَةً وَأَشَدَّ لَكَ تَمْجِيدًا وَتَحْمِيدًا وَأَكْثَرَ لَكَ تَسْبِيحًا
আপনার জন্য তারা বেশী বশী ইবাদত-বন্দিগী করতো। আপনার বেশী প্রশংসা করতো। আপনার যিকির-আযকার তারা বেশী বেশী করতো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মসজিদে ইবাদত করতে বাধা দেয়া বা মসজিদ উচ্ছেদ করা কুফরী
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র সূরা দুখান শরীফে বর্ণিত লাইলাতুম মুবারকাই হচ্ছে পবিত্র শবে বরাত; যে রাত্রি মুবারকে সমস্ত প্রজ্ঞাময় বিষয়সমূহের ফায়ছালা করা হয় (৬)
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (৭)
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ক্বমীছ বা জামা নিছফে সাক্ব পর্যন্ত প্রলম্বিত হওয়া সম্মানিত সুন্নত মুবারক
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা অবশ্যই সত্যের মাপকাঠি; অস্বীকারকারীরা কাট্টা কাফির (১২)
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শরীয়ত বিরোধী কাজ দেখলেই বাধা দেয়া ঈমানের আলামত
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী তাহযীব-তামাদ্দুন উনার অপরিহার্য অংশ- ইসলামী চন্দ্র ক্যালেন্ডার “আত তাক্বউইমুল কামারী” {১}
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












