ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
ইসলামী আক্বীদার গুরুত্ব, প্রয়োজনীয়তা ও আহকাম (৩৩)
, ২৬ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০৪ জুন, ২০২৪ খ্রি:, ২১ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
এরপর মহান আল্লাহ পাক তিনি নিজেই বলেন-
إِنَّ الَّذِينَ آمَنُوا ثُمَّ كَفَرُوا ثُمَّ آمَنُوا ثُمَّ كَفَرُوا ثُمَّ ازْدَادُوا كُفْرًا
নিশ্চয়ই যারা ঈমান এনেছে, এরপর কুফরী করে আবার তারা ঈমান আনে, আবার কুফরী করে এরপর তারা কুফরী বৃদ্ধি করে তাতে মজবুত হয়ে যায়। নাউযুবিল্লাহ। তাদের কুফরিটা বৃদ্ধি করে নেয়।
এদের হুকুম সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
لَمْ يَكُنِ اللهُ لِيَغْفِرَلَهُمْ وَلَا لِيَهْدِيَهُمْ سَبِيلًا
যারা কুফরীর মধ্যে দৃঢ় হয়ে গেলো, মজবুত হয়ে গেলো, হারামের উপর, নাজায়িযের উপর; এরা কিন্তু ক্ষমাও পাবে না এবং মহান আল্লাহ পাক উনার তরফ থেকে হিদায়েতেরও কোন পথ পাবে না। এদের জন্য মহান আল্লাহ পাক তিনি আরো বলেন-
بَشِّرِ الْمُنَافِقِينَ بِأَنَّ لَهُمْ عَذَابًا أَلِيمًا
এরা হচ্ছে মুনাফিক, অবস্থানুযায়ী এরা ছূরত পাল্টিয়ে থাকে। এদের জন্য জাহান্নামের সংবাদ দিতে হবে, সেখানে কঠিন শাস্তি রয়েছে এদের জন্য। মহান আল্লাহ পাক তিনি বলেন, হে ঈমানদারগণ! তোমরা ঈমান আনো, যারা ঈমান আনবে তাদের জন্য নাজাত রয়েছে। আর যারা ঈমান আনার পরে কুফরী করবে তাদের জন্য কঠিন আযাব গযব রয়েছে।
আর এই বিষয়টা পবিত্র হাদীছে জিবরীল শরীফে বলা হয়েছে ঈমান সম্পর্কে, হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি জিজ্ঞাসা করলেন, আয় মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
أَخْبِرْنِى عَنِ الإِيمَانِ مَا الإِيمَانُ؟ فَقَالَ الإِيمَانُ أَنْ تُؤْمِنَ بِاللهِ وَمَلاَئِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الآخِرِ وَالْقَدَرِ كُلِّهِ خَيْرِهِ وَشَرِّهِ
মহান আল্লাহ পাক তিনি হযরত জিবরীল আলাইহিস সালাম উনাকে পাঠালেন উম্মতদেরকে তা’লীম দেয়ার জন্য, কিভাবে মাসয়ালা জিজ্ঞাসা করতে হয়, কিভাবে আদবের সাথে তা জানার কোশেশ করতে হয়, এটা হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি আদবের সাথে জিজ্ঞাসা করলেন, হে মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি দয়া করে আমাকে সংবাদ দিন, ঈমান কাকে বলে?
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন যে দেখো, মহান আল্লাহ পাক উনার প্রতি বিশ্বাস স্থাপন করা, হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা, হযরত রসূল আলাইহিমুস সালাম উনাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তাক্বদীরের ভালো এবং মন্দ সেটার প্রতিও বিশ্বাস স্থাপন করা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মসজিদে ইবাদত করতে বাধা দেয়া বা মসজিদ উচ্ছেদ করা কুফরী
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র সূরা দুখান শরীফে বর্ণিত লাইলাতুম মুবারকাই হচ্ছে পবিত্র শবে বরাত; যে রাত্রি মুবারকে সমস্ত প্রজ্ঞাময় বিষয়সমূহের ফায়ছালা করা হয় (৬)
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (৭)
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ক্বমীছ বা জামা নিছফে সাক্ব পর্যন্ত প্রলম্বিত হওয়া সম্মানিত সুন্নত মুবারক
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা অবশ্যই সত্যের মাপকাঠি; অস্বীকারকারীরা কাট্টা কাফির (১২)
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শরীয়ত বিরোধী কাজ দেখলেই বাধা দেয়া ঈমানের আলামত
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী তাহযীব-তামাদ্দুন উনার অপরিহার্য অংশ- ইসলামী চন্দ্র ক্যালেন্ডার “আত তাক্বউইমুল কামারী” {১}
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












