মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ পবিত্র হজ্জ ও পবিত্র উমরা সম্পর্কে (২৩)

পবিত্র হজ্জ ও পবিত্র উমরা সম্পর্কে-
এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ২৬ মে, ২০২৪, দুপুর ১২:৫১
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ পবিত্র হজ্জ ও পবিত্র উমরা সম্পর্কে (২৩)

এখানে বিষয়গুলি স্পষ্ট করে বলে দেয়া হয়েছে একজন মহিলা সারা পৃথিবীর মালিক হলেও তার জন্য হজ্জ ফরয হবে না যতক্ষণ পর্যন্ত তার সাথে মাহরাম না থাকবে। তার আহাল (স্বামী) অথবা মাহরাম। শুধু মাহরাম হলে চলবে না, সৎ চরিত্রবান মাহরাম হতে হবে। এটা শর্ত দেয়া হয়েছে। অন্যথায় তার হজ্জ কখনও ফরয হবে না। সারা পৃথিবীর সে মালিক হলেও। ঠিক একইভাবে পুরুষও যদি সারা পৃথিবীর মালিক হয়ে যায় তারও কিন্তু হজ্জ ফরয হবে না যতক্ষণ পর্যন্ত এ সমস্ত খারাপ কাজ থেকে সে বেঁচে থাকতে না পারবে। যেটা বলা হচ্ছে, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে-
مَنْ لَّـمْ يَـمْنَعْهُ مِنَ الْـحَجِّ حَاجَةٌ ظَاهِرَةٌ، سُلْطَانٌ جَائِرٌ، أَوْ مَرَضٌ حَابِسٌ
বাহ্যিক কোন বাধা না থাকবে, জালিম শাসক না থাকবে, কঠিন অসুস্থতা। এখন অসুস্থতার কারণে সে চলতে পারবে না। আর বাহ্যিক বাধা তাকে যদি ফিরিয়ে রাখে তাহলে তো সে যেতে পারবে না। কিন্তু যেতে পারতেছে, অসুস্থ সে না, কিন্তু শাসক হচ্ছে জালিম। এখনতো সব শাসকই জালিম, ওহাবী সৌদি সরকারসহ। এখন পৃথিবীর প্রত্যেক দেশেরই সরকার তারাতো জুলুম করে যাচ্ছে। ছবি ছাড়া পাসপোর্ট করতে দিচ্ছেনা। তাহলে তো জুলুম করা হচ্ছে। এখন ছবি তুলে হজ্জ করতে গেল, গুনাহতো সে করলো। এরপর দেখা যাচ্ছে, সেখানে সে যাওয়ার পরে শত সহ¯্র ক্যামেরা রয়েছে, তার ছবি উঠানো হচ্ছে। সে বেপর্দা হচ্ছে, তার কঠিন গুনাহ হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে সব সরকারই জালিম, তাকে তারা জুলুম করে যাচ্ছে। ঈমান রক্ষা করতে ও আমল করতে তাকে বাধা দিচ্ছে। তাহলে কি করে তার হজ্জ ফরয হতে পারে। বিষয়টা ফিকির করতে হবে, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য। শরীয়তের প্রত্যেকটা শর্ত মিললে তারপর সেটা হবে। এখন যুহরের ওয়াক্ত হলে যুহরের নামায পড়তে হবে। জুমুয়ার নামাযও পড়তে হবে যুহরের ওয়াক্ত হলে। এখন যুহরের ওয়াক্তে কেউ আছরের নামায, মাগরিবের নামায, ইশার নামায, ফজরের নামায, ঈদের নামায পড়লে কিন্তু আদায় হবে না। ছলাতুত তারাবীহ পড়লেও আদায় হবে না। এখন যুহরের নামায আর পবিত্র জুমুয়ার দিন জুমুয়ার নামায পড়তে হবে। শর্ত পুরা হলে তখন সেই আমলটা পুরা করতে হয়। হজ্জের ব্যাপারে ঠিক সেটাই বলা হয়েছে। এখন মেয়েদের হজ্জের জন্য আলাদাভাবে তাকীদ করা হয়েছে। মাহরাম ব্যতীত সে যেন হজ্জ করতে না যায় এবং হজ্জের ব্যাপারে মেয়েদের জন্য অনেক তাকীদ রয়েছে।
হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি নিজে বর্ণনা করেন-
عَنْ حَضْرَتْ أُمِّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةِ الصِّدِّيْـقَةِ عَلَيْهَا السَّلَامُ، قَالَتِ اسْتَأْذَنْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْـجِهَادِ فَـقَالَ جِهَادُكُنَّ الْـحَجُّ
হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ হযরত ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি বলেন-
اِسْتَأْذَنْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْـجِهَادِ
আমি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦তামুন নাবিয়্যীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে জিহাদ মুবারক করার অনুমতি মুবারক চেয়েছিলাম।
فَقَالَ جِهَادُكُنَّ الْـحَجُّ
তিনি বললেন, মেয়েদের জিহাদ হচ্ছে হজ্জ করা। সুবহানাল্লাহ! আবার তিনি বর্ণনা করেন-
عَنْ حَضْرَتْ أُمِّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةِ الصِّدِّيْـقَةِ عَلَيْهَا السَّلَامُ ، قَالَتْ : قُـلْتُ: يَا رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَلَى النِّسَاءِ جِهَادٌ ؟ قَالَ : نَـعَمْ ، عَلَيْهِنَّ جِهَادٌ، لَا قِتَالَ فِيْهِ اَلْـحَجُّ وَالْعُمْرَةُ
হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি বলেন, আমি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦তামুন নাবিয়্যীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে জিজ্ঞাসা করলাম, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
عَلَى النِّسَاءِ جِهَادٌ؟
মেয়েদের জন্য কি জিহাদ রয়েছে?
قَالَ : نَـعَمْ ، عَلَيْهِنَّ جِهَادٌ
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦তামুন নাবিয়্যীন হযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওযা সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, হ্যাঁ অবশ্য মেয়েদের জন্য জিহাদ রয়েছে।
لَا قِتَالَ فِيْهِ
মেয়েদের জিহাদে কোন কাটাকাটি নেই।
اَلْـحَجُّ وَالْعُمْرَةُ
মেয়েদের জিহাদ হচ্ছে হজ্জ করা, উমরাহ করা। সুবহানাল্লাহ! তাহলে কতটুকু তাকীদ করা হয়েছে এখানে। এখানে তাকীদ দেয়া হয়েছে। মেয়েদের জিহাদই হচ্ছে হজ্জ করা ও উমরাহ করা। উমরাহ করা হজ্জ করা। তারপরও বলা হচ্ছে, যদি মাহরাম না থাকে তাহলে তার জন্য হজ্জটা ফরয হবে না। ফরয হওয়ার যে শর্ত শারায়েত সেটা পূরা হচ্ছে না, কাজেই হজ্জ ফরয হচ্ছে না। এখন লোকেরা বলে থাকে, বদ মাযহাবের লোকেরা বলে থাকে, আমরা নাকি বলে থাকি যে, হজ্জ করা জায়েয নেই। নাউযুবিল্লাহ! হজ্জ করাতো ফরয। কেউ অস্বীকার করলেতো সে কাফির হবে। কিন্তু তার শর্ত পূরা হতে হবে। এখন গ- মূর্খ লোকগুলি হজ্জের শর্ত-শারায়েত বুঝতেছে না। এখন নামায পড়তে হলে আজকাল দেখা যায় ইউরোপ আমেরিকায় অনেক দেশে তারা তাদের মসজিদের মধ্যে ক্যামেরা ফিট করেছে। নাউযুবিল্লাহ! ছবি তুলে ছবি দেখে তারা নামায পড়ে। নাউযুবিল্লাহ! এদের একটা নামাযও হবে না। কারণ যেখানে ছবি থাকে সেখানে রহমতের পরিবর্তে জহমত নাযিল হয়। আর ছবি থাকলে সে ঘরে নামায পড়া, অবস্থান করাই মাকরূহে তাহরীমী, কুফরী। কাজেই সেখানে নামায পড়লে নামায আদায় হবে না। সেটা সরিয়ে তারপর নামায পড়তে হবে। ঠিক বিষয়টা এরকমই। হজ্জ করতে হলে সব ক্যামেরা সিসিটিভি সরায়ে নিতে হবে। ছবি ব্যতীত হজ্জ করতে যেতে হবে। এখন কেউ যদি বলে, তাহলে আমরা হজ্জ করবো কি করে? কেন অসুবিধা কি? সরকারকে বলতে হবে, তাকীদ দিতে হবে। তারপর সরিয়ে ফেললে তারপরে হজ্জ করতে হবে। আর যদি সে না সরায় সে দায়ী থাকবে। হজ্জতো ফরযই হলো না। এখন তাহলে কারা হজ্জ করবে?

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১৮ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১৮ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৮ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে