ফতওয়া :
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (৯)
, ২৫ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ আশির, ১৩৯৩ শামসী সন , ১৫ মার্চ, ২০২৬ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
যেই ঘরে কুকুর থাকে সেই ঘরে রহমত উনার ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা প্রবেশ করেন না:
১ম দলীল:
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন,
عَنْ حَضْرَتْ اُسَامَةَ بْنِ زَيْدٍ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ قَالَ رَاَيْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ الْكَاٰبَةُ فَقُلْتُ يَا رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا شَأْنُكَ قَالَ وَعَدَنِىْ حَضْرَتْ جِبْرِيْلُ عَلَيْهِ السَّلَامُ فَلَمْ اَرَهٗ مُنْذُ ثَلَاثٍ قَالَ فَظَهَرَ كَلْبٌ خَرَجَ مِنْ بَعْضِ الْبُيُوْتِ فَاَمَرَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَتْلِهٖ فَظَهَرَ حَضْرَتْ جِبْرِيْلُ عَلَيْهِ السَّلَامُ فَقَالَ يَا حَضْرَتْ جِبْرِيْلُ عَلَيْهِ السَّلَامُ كُنْتَ اِذَا وَعَدْتَنِىْ اَتَيْتَنِىْ فَمَا لَكَ الْاٰنَ فَقَالَ اِنَّا لَا نَدْخُلُ بَيْتًا فِيْهِ كَلْبٌ وَلَا تَصَاوِيْرُ
অর্থ : হযরত উসামাহ্ ইবনে যায়েদ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে আমি দেখলাম মহাসম্মানিত মহাপবিত্র নূরুল ইনাবাত মুবারক (অত্যন্ত চিন্তিত শান মুবারক) অবস্থায়। তাই, আমি বললাম- ইয়া রাসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার কি শান মুবারক? নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি আমাকে ওয়াদা মুবারক দিয়েছিলেন; কিন্তু ৩ দিন যাবৎ আমার মহাসম্মানিত ও মহাপবিত্র ছোহবত মুবারক-এ তিনি আসতেছেন না। হযরত উসামাহ্ ইবনে যায়েদ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বলেন, অতঃপর একটি বাড়ি থেকে একটি কুকুর দেখা দিলো। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেই কুকুরটিকে হত্যা করার জন্য নির্দেশ মুবারক দিলেন। (সাথে সাথে কুকুরটিকে হত্যা করা হলো।) তারপর হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি প্রকাশ পেলেন। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, হে হযরত জিবরীল আলাইহিস সালাম! যখন আপনি আমাকে ওয়াদা মুবারক দিয়েছিলেন, তখন থেকে (প্রতিদিন) আমার মহাসম্মানিত ও মহাপবিত্র ছোহবত মুবারক-এ আপনি আসতেন। কিন্তু এখন আপনার কি হয়েছে? হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি বলেন, (ইয়া রাসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) নিশ্চয়ই আমরা হযরত ফেরেশতা আলাইহিমুস সালামগণ ঐ বাড়িতে প্রবেশ করি না, যেখানে কুকুর এবং মূর্তি-ছবি থাকে। না‘ঊযুবিল্লাহ! (মুসনাদে আবূ দাঊদ ত্বয়ালুসী ২/১৯, মুসনাদে আহমাদ ৩৬/১০৭)
২য় দলীল:
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছেন,
عَنْ حَضْرَتْ اَبِىْ طَلْحَةَ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ قَالَ قَالَ النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيْهِ كَلْبٌ وَلَا تَصَاوِيْرُ
অর্থ : হযরত আবূ ত্বলহাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, রহমত উনার ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা ঐ ঘরে প্রবেশ করেন না, যেখানে কুকুর এবং মূর্তি-ছবি রয়েছে। না‘ঊযুবিল্লাহ! (বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফ ইত্যাদি)
এই সকল মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ দ্বারা বেওয়ারিশ কুকুর লালন-পালন করা হারাম প্রমাণিত হয়েছে।
৩য় দলীল:
এই সম্পর্কে ‘লুমআতুত নাক্বীহ্’ কিতাবে বর্ণিত রয়েছে-
(لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيْهِ كَلْبٌ وَلَا تَصَاوِيْرُ) قَالُوْا اَلْمُرَادُ كَلْبٌ يُحَرَّمُ اِقْتِنَاؤُهٗ بِخِلَافِ كَلْبِ الصَّيْدِ وَالْحِراسَةِ وَمُحافَظَةِ الزَّرْعِ وَالْمَاشِيَةِ
অর্থ : (নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,) রহমত উনার ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা ঐ ঘরে প্রবেশ করেন না, যেখানে কুকুর এবং মূর্তি-ছবি রয়েছে। (এই মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার ব্যাখ্যায়) হযরত ইমাম-মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনারা বলেন, উদ্দেশ্য হচ্ছে- এমন কুকুর, যেগুলো লালন-পালন করা হারাম। শিকারের, (বাড়ি) পাহারার এবং ক্ষেত-খামার, শস্যাদি ও উট, ভেড়া, মেষ-দুম্বা, ছাগল ইত্যাদি গৃহপালিত পশুর রক্ষণাবেক্ষণের কুকুর ব্যতীত। (লুমআতুত নাক্বীহ্ ৭/৪৫৪)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












