ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১১৪)
, ২৫ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ আশির, ১৩৯৩ শামসী সন , ১৫ মার্চ, ২০২৬ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
এখানে যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলে দিলেন, অবশ্যই আমি পাল্টিয়ে দিতাম। তাহলে তিনি পাল্টিয়ে দিয়েছেন কি? নাউযুবিল্লাহ! তাহলে দেখা যাচ্ছে উনাদের চেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব আর কেউ নেই। যারজন্য উনারাই সেই মুসলমানিত্বের মাক্বাম, ঈমানের মাক্বাম, ক্বনিতিনের মাক্বাম, তওবার মাক্বাম, আবদিয়াতের মাক্বাম এবং ছমাদিয়াতের মাক্বাম প্রত্যেকটা মাক্বামের হাক্বীক্বী উনারা মালিক। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তাহলে উনাদেরকে নিয়ে চূ-চেরা, কীলকাল করা, এতো কল্প গল্প এসব বানিয়ে মিথ্যা বলা এর কি স্বার্থ থাকতে পারে ইহুদী-নাছারাদের ষড়যন্ত্র ব্যতীত। নাউযুবিল্লাহ!
এরপর যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি আরো এখানে (পবিত্র সূরা তাহরীম শরীফ উনার) ১২ খানা পবিত্র আয়াত শরীফ নাযিল করলেন। প্রথম রুকুতে হচ্ছে ৭টি।
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ
এখানে কিন্তু যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি সাবধান করে দিচ্ছেন, ঈমানদারদেরকে প্রথম। প্রথম ঈমানদারদেরকে বলতেছেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا
হে ঈমানদারেরা!
قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا
তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ
যেই জাহান্নামের ইন্ধন হবে জিন-ইনসান এবং পাথর। যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলতেছেন, জাহান্নাম থেকে বাঁচাবে কেন, কিসের জন্য? এসব জাহান্নাম আছে নাকি। জাহান্নামের কথা বলা হয়েছে এখানে, তাহলে কেন হঠাৎ জাহান্নাম থেকে বাঁচাও।
عَلَيْهَا مَلائِكَةٌ غِلاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ
সাবধান হয়ে যাও।
عَلَيْهَا
সেই জাহান্নামে কি রয়েছে?
مَلائِكَةٌ غِلاظٌ شِدَادٌ
(এখানে তারা অপব্যাখ্যা করে, নির্দয় অমুক তমুক ইত্যাদি। এখানে বলা হচ্ছে,) অত্যন্ত দায়িত্ব সচেতন, মর্যাদা সম্পন্ন ফেরেশতা আলাইহিমুস সালাম রয়েছেন এই জাহান্নামের দায়িত্বে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
لَا يَعْصُونَ اللهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ
উনারা যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার আদেশ-নির্দেশ মুবারকের কোন খিলাফ কাজ করেন না, যা আদেশ করেন সেটাই করেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
কাজেই মু’মিনরা তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সম্পর্কে এলোমেলো বক্তব্য পেশ করে নিজেদের জন্য জাহান্নাম ওয়াজিব করো না। জাহান্নামের ইন্ধন মানুষ হবে, পাথর হবে। আর সেখানে এমন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম রয়েছেন যারা দায়িত্ব সচেতন, দৃঢ়চিত্ত সম্পন্ন। দৃঢ়চিত্ত দায়িত্ব সচেতন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা রয়েছেন। তোমরা কিন্তু সেখান থেকে ছুটতে পারবে না, কঠিন শাস্তি দেয়া হবে। উনারা এমন দায়িত্ব সচেতন এবং এতো মর্যাদাসম্পন্ন যে উনারা যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার আদেশ-নির্দেশ মুবারক উনার কোন খিলাফ কাজ করেন না। যা উনাদেরকে আদেশ করেন সেটাই করেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ওলীআল্লাহ উনাদের সম্পর্কে বদ আক্বীদা পোষণ এবং উনাদের বিরুদ্ধাচরণের কারণে কঠিন পরিণতি
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৫)
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মসজিদের মধ্যে উচ্চস্বরে কথা বলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুগন্ধে ভরে উঠলো পুরো মাঠ!
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছহিবে নিসাব প্রত্যেক ব্যক্তির জন্য পবিত্র কুরবানী দেয়া ওয়াজিব (৪)
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












