রাজধানীতে নিরাপত্তা জোরদার, প্রবেশপথে বাড়তি পুলিশ মোতায়েন
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার পথসহ পুরো নগরীতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বাড়ানো হয়েছে চেকপোস্ট, পিকেট ডিউটি, ফুট পেট্রোল ও মোবাইল পেট্রোল। পাশাপাশি সন্ত্রাসী ও নাশকতাকারীদের গ্রেফতারে ব্লক রেইড ও চিরুনি অভিযান চালাচ্ছে পুলিশ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এসব তথ্য জানিয়ে বলেন, রাজধানীর প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পাশাপাশি পুরো ঢাকা শহরে পুলিশের দৃশ্যমান উপস্থিতি আগের চেয়ে বাড়ানো হয়েছে।
চেকপোস্ট ও পিকেট ডিউটির পাশাপাশি ফুট পেট্রোল এবং মোবাইল পেট্রোলও জোরদার করা হয়েছে। এর মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
নিয়াজ মেহেদী বলেন, ব্লক রেইড ও চিরুনি অভিযানের মাধ্যমে সন্ত্রাসী ও নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। ঢাকার বাইরে নাশকতামূলক কর্মকা-ে জড়িত থাকার পর রাজধানীতে এসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের কয়েকজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের নাশকতাকারীদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। দিন-রাত ২৪ ঘণ্টাই পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে এডিসি নিয়াজ মেহেদী বলেন, ঢাকা যথেষ্ট নিরাপদ রয়েছে। নগরবাসী যেন নির্বিঘেœ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এবং দৈনন্দিন কাজ ও দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, এ জন্য রাজধানীজুড়ে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
সব ›
নাশকতার আগুনে জ্বলছে গাড়ি, পাল্টাপাল্টিতে পুড়ছে বাড়ি
ঋণ নিয়ে চাষ, দাম না পেয়ে জমিতেই ফেলে দিচ্ছেন ফুলকপি
ঝিনাইদহ সংবাদদাতা: ঋণ নিয়ে সাড়ে পাঁচ বিঘা জমিতে ফুলকপির চাষ করেছিলেন তিন বন্ধু হাসান আলী, সবুজ হোসেন ও খায়রুল …
আলজেরিয়া থেকে সুলভ মূল্যে খেজুর আমদানির প্রস্তাব
কাদের মোল্লার ফাঁসি নিয়ে মন্তব্য করেননি প্রধান বিচারপতি: সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি
প্রথমবার কোনো দেশকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করল আইসিজে
জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) প্রথমবারের মতো কোনো দেশকে গণহত্যার দায়ে দোষী সাব্যস…
জিয়াউল আহসানের বাড়িতে আগুন
মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও সাব…
সারা দেশে ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেবে সরকার, পাবেন যারা
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখন…
এপেক সম্মেলনে রুশ সেনার হাতে ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে
চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনে রুশ সামরিক পোশাক পরা এক ব্যক্তিকে রহস্যময…
হরমুজে ২ সুপারট্যাংকারসহ ৫ জাহাজে ভয়াবহ বিস্ফোরণ
হরমুজ প্রণালির আশপাশে নৌমাইনে আঘাত লেগে পাঁচটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।