ভিসা, মাস্টারকার্ডে সাইবার হামলা, হাজারো গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস
বিশ্বের তিন বড় আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগান চেজ, ভিসা ও মাস্টারকার্ডের একটি সেবাদাতা প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এতে হাজারো গ্রাহকের নাম ও ইমেইল অ্যাড্রেসসহ কিছু তথ্য হাতিয়ে নেয়া হয়েছে।
তবে প্রতিষ্ঠানগুলোর দাবি, কোনো ব্যাংক হিসাব, কার্ড নম্বর বা আর্থিক লেনদেনসংক্রান্ত তথ্য চুরি হয়নি। এন০এন (n0n) নামে একটি হ্যাকার গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। তবে তাদের দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এসওসিআরাডার।
সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও টিআরটি ওয়ার্ল্ড বলছে, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের ব্যাংক জেপি মরগান চেজ জানায়, ‘প্রতিষ্ঠানটিকে সেবা দেয়া তৃতীয় পক্ষের একটি প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলার ঘটনা সম্পর্কে আমরা জানতে পেরেছি।’
তবে কোন প্রতিষ্ঠানের ওপর হামলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ব্যাংকটি। ব্যাংকটি আরও বলেছে, ‘এ পর্যন্ত চালানো তদন্তে আমাদের ধারণা, হামলাকারীরা ওই সেবাদাতা প্রতিষ্ঠানের কাছে সংরক্ষিত কিছু বিপণনসংক্রান্ত তথ্য হাতিয়ে নিয়েছে। এসব তথ্যের মধ্যে কয়েকজন গ্রাহকের নাম ও ইমেইল ঠিকানাও থাকতে পারে।’
জেপি মরগান চেজ জানায়, ‘ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে। পাশাপাশি বিনা মূল্যে ক্রেডিট পর্যবেক্ষণসহ প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।’ ব্যাংকটি আরও জানিয়েছে, এ ঘটনায় তাদের কোনো সেবা ব্যাহত হয়নি। সপ্তাহের শুরুতে গ্রাহকেরা যে তথ্যপ্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছিলেন, তার সঙ্গে এই সাইবার হামলার কোনো সম্পর্ক নেই।
গত এক সপ্তাহে জেপি মরগান চেজ, ইউনাইটেড এয়ারলাইনস এমনকি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) কম্পিউটার ব্যবস্থায়ও বিভ্রাট দেখা গেছে।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এসওসিআরাডার বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে, এন০এন নামে একটি হ্যাকার গোষ্ঠী জেপি মরগান চেজের সেবাদাতা প্রতিষ্ঠানের ওপর হামলার দায় স্বীকার করেছে। নিজেদের দাবির পক্ষে প্রমাণ হিসেবে কিছু নথিও প্রকাশ করেছে গোষ্ঠীটি।
তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে এসওসিআরাডার। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, হ্যাকার গোষ্ঠীটির উৎপত্তি রাশিয়ায়। গত সেপ্টেম্বরে তাদের আবির্ভাব ঘটে। বিশ্বজুড়ে প্রায় ২০০টি প্রতিষ্ঠানের নেটওয়ার্কে হ্যাকিং চালানোর দাবি করেছে তারা।
এছাড়া বিশ্বের অন্যতম বড় পেমেন্ট সেবা প্রতিষ্ঠান ভিসা জানিয়েছে, তারা এ ধরনের দাবির বিষয়ে অবগত। হামলার শিকার সেবাদাতা প্রতিষ্ঠানটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত।ভিসা বলেছে, ‘আমাদের নিজস্ব ব্যবস্থায় এ হামলা চালানো হয়নি এবং আমাদের সিস্টেমও এতে ক্ষতিগ্রস্ত হয়নি। কার্ড নম্বরের মতো কোনো পেমেন্টসংক্রান্ত তথ্যও হাতিয়ে নেয়া হয়নি।’
ভিসার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মাস্টারকার্ডও একই ধরনের বক্তব্য দিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, এ হামলার ফলে তাদের একটি নির্দিষ্ট সুবিধা কর্মসূচির আওতায় থাকা কিছু কার্ডধারীর সীমিত পরিমাণ অ-পেমেন্টসংক্রান্ত তথ্য প্রকাশ হয়ে পড়েছে।
মাস্টারকার্ড আরও বলেছে, ‘ক্ষতিগ্রস্ত কার্ডধারীদের প্রয়োজনীয় সহায়তা দিতে সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে আমাদের সংশ্লিষ্ট দলগুলো।’
অবশ্য প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ফাঁস হওয়া তথ্যের উৎস এবং এর পূর্ণাঙ্গ ব্যাপ্তি এখনো পুরোপুরি স্পষ্ট না হলেও এতে হাজারো গ্রাহকের ব্যক্তিগত তথ্য জড়িত রয়েছে।
তবে এই ঘটনার কারণে প্রতিষ্ঠানগুলোর পেমেন্ট সেবায় কোনো বিঘ্ন ঘটেনি এবং সপ্তাহের শুরুতে ব্যাংকিং সেবায় যে বিভ্রাট দেখা দিয়েছিল, তার সঙ্গে এই সাইবার হামলার কোনো সম্পর্ক নেই বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন
সব ›
আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি
রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার খড়খড়ি এলাকায় এ ঘটনা ঘ…
ঢাকায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৭৪
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৭ম চালান
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা ২৪ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠ…
পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য থেকে উৎপাদন হচ্ছে ডিজেল, বিকল্প জ্বালানিতে নতুন সম্ভাবনা
জাপানি প্রযুক্তির একটি বিশেষ মেশিনের মাধ্যমে পরীক্ষামূলকভাবে চলছে এ কার্যক্রম। সংশ্লিষ্টদের দাবি, ৩০ কেজি পরিত…
মিরপুরে গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ড, শিশুসহ বার্ন ইউনিটে ভর্তি ৫
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে সংঘটিত এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহত পাঁচজনের সবার শরীরে ধোঁয়া শ্বাসের স…
বারিধারা থেকে সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার
এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র…
মাছবাহী পিকআপ আটকে দেশীয় অস্ত্র দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ
ঝালকাঠির রাজাপুরে দেশীয় অস্ত্র দেখিয়ে মাছবাহী পিকআপের গতিরোধ করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতা ম…
৩১ নভেম্বরের মধ্যে সরকারি ফ্ল্যাট-বাসার সাবলেট অপসারণের নির্দেশ
সিনিয়র সহকারী সচিব ইমরান হোসেনের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারী আবাসন পরিদপ্তর কর্তৃক গত ২৯ অক্টোবরের স্…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।