নাশকতার আগুনে জ্বলছে গাড়ি, পাল্টাপাল্টিতে পুড়ছে বাড়ি
নিজস্ব প্রতিবেদক:
নাশকতার আগুনে সড়কে জ্বলছে বাস, পেট্রলবোমায় পুড়ছে বাড়ি, লক্ষ্যবস্তু হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, রেললাইন অবরোধের চেষ্টাও হচ্ছে। গত কয়েকদিনের মতো গতকাল বুধবার রাত থেকে একই চিত্র দেখা গেছে দেশের বিভিন্ন স্থানে।
দুই বছর আগে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর দেশে তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতার আগুন ছড়িয়ে দিচ্ছে বলে সরকারের অভিযোগ।
শেখ হাসিনার জেলা গোপালগঞ্জ কয়েকদিন ধরে উত্তপ্ত থাকার মধ্যে গতকাল সন্ধ্যায় নড়াইলে হামলায় নিহত হয়েছেন বিএনপির সহযোগী দুটি সংগঠনের দুই নেতা।
এরপর রাতে পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশে রেললাইনে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা হয়েছে। রেললাইন অবরোধ হয়েছে রাজশাহীতেও। চাঁদপুর ও ময়মনসিংহে দুটি ইউনিয়ন পরিষদ কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে।
[ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে মীরেরটেক এলাকায় খড়বোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়।] ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে মীরেরটেক এলাকায় খড়বোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়।নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন দেওয়া হয়েছে বাস ও ট্রাকে। যশোরে ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হয়েছেন এক ট্রাকচালক।
বাগেরহাটে মিল্কভিটা চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে পেট্রলবোমা।
অন্যদিকে চাঁদপুরে আগুনে পুড়েছে আওয়ামী লীগের নেতা দীপু মনি ও সুজিতের বাড়ি। বরিশালে আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের বাড়িতে, পিরোজপুরে পুড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ আমলের মন্ত্রী শ ম রেজাউল করিমের দুটি বাড়ি। মাদারীপুরে ভাঙচুর হয়েছে সাবেক মন্ত্রী শাজাহান খানের ফিলিংস্টেশন।
আরও পড়ুন
সব ›
আলজেরিয়া থেকে সুলভ মূল্যে খেজুর আমদানির প্রস্তাব
কাদের মোল্লার ফাঁসি নিয়ে মন্তব্য করেননি প্রধান বিচারপতি: সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি
প্রথমবার কোনো দেশকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করল আইসিজে
জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) প্রথমবারের মতো কোনো দেশকে গণহত্যার দায়ে দোষী সাব্যস…
জিয়াউল আহসানের বাড়িতে আগুন
মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও সাব…
সারা দেশে ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেবে সরকার, পাবেন যারা
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখন…
এপেক সম্মেলনে রুশ সেনার হাতে ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে
চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনে রুশ সামরিক পোশাক পরা এক ব্যক্তিকে রহস্যময…
হরমুজে ২ সুপারট্যাংকারসহ ৫ জাহাজে ভয়াবহ বিস্ফোরণ
হরমুজ প্রণালির আশপাশে নৌমাইনে আঘাত লেগে পাঁচটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।