শুক্রবার

হিজরী
০৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২২ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২০ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৫ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নভেম্বরে স্বর্ণের দাম কমলো ২৮ হাজার ৫১৮ টাকা, ভরি কতরাত ১টার মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাসইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়েছে ৪৮০০ কোটি ডলারআগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপিরাজশাহীতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় পেট্রোল বোমা নিক্ষেপঢাকায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৭৪রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৭ম চালানপরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য থেকে উৎপাদন হচ্ছে ডিজেল, বিকল্প জ্বালানিতে নতুন সম্ভাবনাভিসা, মাস্টারকার্ডে সাইবার হামলা, হাজারো গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁসমিরপুরে গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ড, শিশুসহ বার্ন ইউনিটে ভর্তি ৫

পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য থেকে উৎপাদন হচ্ছে ডিজেল, বিকল্প জ্বালানিতে নতুন সম্ভাবনা

পরিত্যক্ত প্লাস্টিক ও পলিথিন পরিবেশের জন্য বড় ধরনের হুমকি। যত্রতত্র ফেলে রাখা এসব বর্জ্য একদিকে পরিবেশ দূষণ করছে, অন্যদিকে সৃষ্টি করছে জলাবদ্ধতাসহ নানা সমস্যা। তবে সেই প্লাস্টিক বর্জ্যই হতে পারে জ্বালানির উৎস। ফেলে দেয়া প্লাস্টিক প্রক্রিয়াজাত করে উৎপাদন করা হচ্ছে ডিজেল। এতে বর্জ্যের পরিমাণ কমানোর পা
মেসুত প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, বিকাল ৫:১৬ আপডেট: ২০ নভেম্বর, ২০২৬, বিকাল ৫:৩৭

জাপানি প্রযুক্তির একটি বিশেষ মেশিনের মাধ্যমে পরীক্ষামূলকভাবে চলছে এ কার্যক্রম। সংশ্লিষ্টদের দাবি, ৩০ কেজি পরিত্যক্ত প্লাস্টিক থেকে পাওয়া যাচ্ছে প্রায় ১৫ কেজি ডিজেল। জাপান-আসিয়ান ইকোনমিক কোঅপারেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় চলছে এ পরীক্ষামূলক কার্যক্রম। প্রকল্পটি বাস্তবায়িত হলে পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া জানান, পৌর এলাকায় প্রতিদিন প্রায় ৩০ টন বর্জ্য উৎপাদিত হয়। এসব বর্জ্যের একটি বড় অংশ প্লাস্টিক ও পলিথিন। পরিকল্পিতভাবে বর্জ্য সংগ্রহ ও পৃথকীকরণ করা গেলে পরিত্যক্ত প্লাস্টিক থেকে জ্বালানি তেল উৎপাদন সম্ভব। এ লক্ষ্যে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে ‘ওয়েস্ট-টু-ওয়েলফেয়ার (W2W)’ নামের একটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) ও পাইলট প্রকল্পের প্রস্তাব নিয়ে কাজ করছে জাপানি প্রতিনিধি দল।

তিনি আরও জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতিদিন পৌর এলাকায় উৎপাদিত বর্জ্যের একটি অংশ কাজে লাগানো সম্ভব হবে। এতে বর্জ্য অপসারণের চাপ কমার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রকল্পটির সম্ভাবনা যাচাইয়ে জাপান-আসিয়ান ইকোনমিক কোঅপারেশন অ্যাসোসিয়েশনের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে চাঁদপুরে অবস্থান করছে।

দলটির বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক জুন জি সুয়ে নাগা জানান, বিশেষায়িত মেশিনের সাহায্যে পরিত্যক্ত প্লাস্টিক থেকে জ্বালানি তেল ডিজেল উৎপাদন করা হচ্ছে। এটি জাপানি প্রযুক্তিতে তৈরি। তার দাবি, এ প্রক্রিয়ায় বায়ুদূষণ ও শব্দদূষণ খুবই কম হবে। তবে মেশিনের কার্যক্রমে কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হয় বলে জানান তিনি।



প্রতিনিধি দলের প্রকৌশলী শিমু হাসি হিদে আকি জানান, প্রথমে ফেলে দেয়া বর্জ্য থেকে প্লাস্টিক আলাদা করা হয়। এরপর সেগুলো পরিষ্কার করে বিশেষ মেশিনে প্রক্রিয়াজাত করা হয়। এভাবে ৩০ কেজি প্লাস্টিক থেকে প্রায় ১৫ কেজি ডিজেল পাওয়া যাচ্ছে। জাপানের নিজস্ব অর্থায়নে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরবর্তী সময়ে পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় এ প্রযুক্তি কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, একটি গাড়ি থেকে যে পরিমাণ ধোঁয়া নির্গত হয়, ৩০ কেজি প্লাস্টিক প্রক্রিয়াজাত করলেও প্রায় একই পরিমাণ ধোঁয়া নির্গত হয়। এ পদ্ধতিতে উৎপাদন ব্যয়ও তুলনামূলক কম।



পরিত্যক্ত প্লাস্টিক থেকে জ্বালানি উৎপাদনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন পরিবেশ ও নাগরিক অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিরা। সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রহিম বাদশা জানান, উদ্যোগটি বাস্তবায়ন করা গেলে শুধু চাঁদপুর নয়, পুরো দেশের জন্যই ইতিবাচক হবে। পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক অপসারণের পাশাপাশি জ্বালানি উৎপাদনের মাধ্যমে অর্থনৈতিকভাবেও লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে।

স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগ নিয়ে আশাবাদী। তারা জানান, পৌর এলাকার বিভিন্ন স্থানে প্রতিদিন বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা জমে থাকে। এসব বর্জ্য থেকে প্লাস্টিক আলাদা করে ডিজেল উৎপাদন করা গেলে বর্জ্যের চাপ কমবে। পাশাপাশি শহরের পরিবেশও পরিচ্ছন্ন থাকবে।

তবে পরীক্ষামূলক উৎপাদনের বাইরে বৃহৎ পরিসরে এ প্রযুক্তি কতটা কার্যকর হবে, উৎপাদিত ডিজেলের গুণগত মান, প্রকৃত উৎপাদন ব্যয় এবং পরিবেশগত প্রভাব কী হবে- তা যাচাই করা জরুরি। এসব বিষয়ে পূর্ণাঙ্গ সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে প্রকল্পটির বাস্তব উপযোগিতা নির্ধারণ করা গেলে চাঁদপুরের বর্জ্য ব্যবস্থাপনায় এটি নতুন দিগন্ত খুলে দিতে পারে।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
নভেম্বরে স্বর্ণের দাম কমলো ২৮ হাজার ৫১৮ টাকা, ভরি কত শুক্রবার ভরিতে একলাফে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়… ১২ মিনিট আগে রাত ১টার মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার… ২২ মিনিট আগে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়েছে ৪৮০০ কোটি ডলার ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়েছে ৪ হাজার ৮০০ কোটি ডলার। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর… ২৪ মিনিট আগে আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ২৫ মিনিট আগে রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার খড়খড়ি এলাকায় এ ঘটনা ঘ… ২৭ মিনিট আগে ঢাকায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৭৪ ঢাকায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৭৪ ২৯ মিনিট আগে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৭ম চালান শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা ২৪ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠ… ৩১ মিনিট আগে ভিসা, মাস্টারকার্ডে সাইবার হামলা, হাজারো গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস বিশ্বের তিন বড় আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগান চেজ, ভিসা ও মাস্টারকার্ডের একটি সেবাদাতা প্রতিষ্ঠানের ওপর সাইবার হ… ৩৪ মিনিট আগে মিরপুরে গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ড, শিশুসহ বার্ন ইউনিটে ভর্তি ৫ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে সংঘটিত এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহত পাঁচজনের সবার শরীরে ধোঁয়া শ্বাসের স… ১১ ঘণ্টা আগে বারিধারা থেকে সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র… ১১ ঘণ্টা আগে মাছবাহী পিকআপ আটকে দেশীয় অস্ত্র দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ ঝালকাঠির রাজাপুরে দেশীয় অস্ত্র দেখিয়ে মাছবাহী পিকআপের গতিরোধ করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতা ম… ১১ ঘণ্টা আগে ৩১ নভেম্বরের মধ্যে সরকারি ফ্ল্যাট-বাসার সাবলেট অপসারণের নির্দেশ সিনিয়র সহকারী সচিব ইমরান হোসেনের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারী আবাসন পরিদপ্তর কর্তৃক গত ২৯ অক্টোবরের স্… ১২ ঘণ্টা আগে