ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৪৫)
, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
আকাঈদের সমস্ত কিতাবে রয়েছে; আপনারা জানেন, যারা পড়াশুনা করে থাকেন তারা জানবেন যে, কদু খাওয়া হচ্ছে সুন্নত। কেন? নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খেয়েছেন। তাই, কদুকে কেউ অস্বীকার করলে, অপছন্দ করলে, অবজ্ঞা করলে সে কাট্টা কাফির হয়ে যাবে। এটা কেমন কথা? কদুকে কেউ অস্বীকার করলে সে কাট্টা কাফির হয়ে যাবে। কদু ব্যতিত কত তরকারী রয়েছে। সেগুলি অপছন্দ করলে কাফের হবেনা তাহলে কদুকে অপছন্দ করলে কেন কাফির হবে?
কাফির হবে এজন্য যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কদুকে পছন্দ করেছেন, মহব্বত করেছেন। এখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহব্বতে মহব্বত করতে হবে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পছন্দে পছন্দ করতে হবে। এর ব্যতিক্রম হলেই সে ঈমান হারা হয়ে যাবে, কাফির হয়ে যাবে।
তাই যদি হয়ে থাকে তাহলে ১২ই রবীউল আউওয়াল শরীফ সোমবার। এই দিনটাকে তো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পছন্দ করেছেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পছন্দ করেছেন। কিভাবে? তিরমিযী শরীফের হাদীছ শরীফে রয়েছে, একদিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সকাল ১০টা-১১টার দিকে কিছু খাদ্য খাচ্ছিলেন, ছাহাবায়ে কিরামসহ নাস্তা খাচ্ছিলেন। এমন সময় হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা তিনি আসলেন। বিশিষ্ট খাদিম। ১০ বছর খিদমত করেছেন। তিনি এসে বসে রইলেন। কিছু খাচ্ছিলেন না। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, হে আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! আপনার কি হল? আপনি কেন খাচ্ছেন না? তিনি বললেন, আয় মহাসম্মাতি রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি রোযা রেখেছি। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, আপনি রোযা রেখেছেন?
হে আনাস বিন মালিক, হে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম! আপনারা জেনে রাখুন, আপনাদের যদি রোযা রাখতে হয় ইয়াওমুল ইছনাইন শরীফ (সোমবার) দিন রোযা রাখবেন। কেন? আমি ইয়াওমুল ইছনাইন শরীফ (সোমবার) দিন এসেছি, ইয়াওমুল ইছনাইন শরীফ (সোমবার) দিন মহান আল্লাহ পাক উনার সাক্ষাতে যাব, আমার নুবুওওয়াত প্রকাশ পেয়েছে ইয়াওমুল ইছনাইন শরীফ (সোমবার) দিন। আমার হিজরত হয়েছে ইয়াওমুল ইছনাইন শরীফ (সোমবার) দিন। মি’রাজ শরীফ হয়েছে ইয়াওমুল ইছনাইন শরীফ (সোমবার) দিন। আমার বিশেষ বিশেষ কাজগুলো সব ইয়াওমুল ইছনাইন শরীফ (সোমবার) দিন সংঘটিত হয়েছে এবং হবে। কাজেই, আপনাদের রোযা রাখতে হলে ইয়াওমুল ইছনাইন শরীফ (সোমবার) দিন রোযা রাখবেন। সুবহানাল্লাহ!
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকিদ করেছেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাকিদ করেছেন। বুখারী শরীফে রয়েছে, অন্যান্য হাদীছ শরীফে রয়েছে এই ইয়াওমুল ইছনাইন শরীফ (সোমবার) দিনের গুরুত্ব মর্যাদা।
আফদ্বালুন্ নাস, বা’দাল আম্বিয়া হযরত আবু বকর ছিদ্দীক্ব আলাইহিস সালাম উনার যখন ইন্তিকালের সময় হয়ে গেল। উনি উনার মেয়ে হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহস সালাম উনাকে ডেকে বললেন, আজকে কি বার? ইয়াওমুল ইছনাইন শরীফ (সোমবার) ।
তিনি বললেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কোন দিন বিদায় নিয়েছিলেন, উনারতো জানা রয়েছে তারপরেও। হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহস সালাম তিনি বললেন, ইয়াওমুল ইছনাইন শরীফ (সোমবার) দিন। তিনি মনে করলেন, তিনি ইন্তিকালের নিকটবর্তী হয়েছেন। তিনি বললেন, আমার যদি ইন্তিকাল ইয়াওমুল ইছনাইন শরীফ (সোমবার) দিন হত, তাহলে কত উত্তম হত।
তিনি ইয়াওমুল ইছনাইন শরীফ (সোমবার) দিন ইন্তিকালের আর্জি করলেন। যদিও তিনি ইয়াওমুল ইছনাইন শরীফ (সোমবার) দিন বাদ মাগরিব বিছাল শরীফ লাভ করেছেন। তারমধ্যে লক্ষ্য-কোটি হিকমত রয়েছে। লক্ষ-কোটি হিকমত রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সশব্দে বা জোরে আমীন না বলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৮)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বাবস্থায় যাঁরা দ্বীন ইসলাম উনার প্রতি দৃঢ়চিত্ত থাকেন উনারাই হক্কানী আলেম
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিক্বাহ বা ফতওয়ার সকল কিতাবেই গান-বাজনা, বাদ্য-যন্ত্র ইত্যাদিকে হারাম ফতওয়া দেয়া হয়েছে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৬তম পর্ব)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৮)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












